somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাইব্রিড বিশ্বকাপ

১২ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে একটা নাটক দেখলাম। নাটকটি নির্মিত হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ উদযাপন নিয়ে। খুব পরিমানে ভক্তদের অনুভুতির উপর ভিত্তি করে একে একে প্রকাশ করে যাচ্ছেন তাদের ভালোবাসা। অবশ্যই এটি তাদের প্রিয় দলের প্রতি। আমাদের দেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক বেশি। তাদের ভালোবাসাও প্রচুর। অনেকে মারাও গেছে। শুনেছি ব্রাজিলের মর্মান্তিক হারে এক যুবক আত্নহত্যাও করেছেন। বাংলাদেশেই। তাছাড়া, বিশ্বকাপ শুরুর আগেই মারা গেছেন কয়েকজন্। আমার জানামতে দুই জন মারা গেছেন পতাকা টানাতে গিয়ে। আরেকজন মারা গেছেন আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ লেগে। নাটকটিও এরকম একটি কাহিনী দিয়ে নির্মিত। আমি নিজেও দুই দলের কোন একটির সমর্থক। পাগলামি আমরাও করি। কিন্তু নাটকটি দেখার পর মনে হলো আসলে আমরা পাগলামিই করছি। নিজের দেশের জন্য নয়। তা অন্য আরেকটি দেশের জন্য। নাটকটিতেও কয়েকজন সমর্থক মারা গেছেন। একজন মারা গেছেন বাধ্য হয়ে। মানে নিজে পাগলামি না করলেও অন্যের পাগলামিতে। তার বাচ্চা মেয়ে হলুদ জার্সির সমর্থক। এখন তার বাবাকে জার্সি কিনে দিতে হবে। কিনতে গিয়েই সড়ক দুর্ঘটনায় মারা যান। আসলে এসব কেন? খেলা জিনিসটা হলো শুধুমাত্র বিনোদনের জন্য। এই বিনোদন তো অতিমাত্রায় গিয়ে বেদনা হয়ে দাড়াচ্ছে। আমরা তাদের এতো ভালোবাসি, তারা কি তা জানে? বা তারা কি কোনভাবে আমাদেরকে তার প্রতিদান দিবে?
বাংলাদেশের কোন এক সাংবাদিক গিয়েছিলেন ব্রাজিল দলের কোচের সাক্ষাতকার নিতে। বাংলাদেশ এর নামই নাকি তিনি শুনেন নাই। অথচ আমরা তাদের জন্য কতো আবেগপ্রবন। তাছাড়া যে পরিবার থেকে মানুষগুলো হাড়িয়ে গেলো তাদের অনুভুতিটা কেমন হতে পারে কেউ ভাবতে পারেন? শুধুমাত্র টিভিতে দেখায় নব্বই মিনিটের খেলার জন্য। আসুন খেলা দেখি। এটা যেন শুধু খেলার ভিতরই থাকে। আনন্দ উপভোগের মধ্যেই সীমাবদ্ধ থাকে। অতিমাত্রায় আবেগপ্রকাশে সংযত হই। এক দলের সমর্থক আরেক দলের সমর্থককে হেয় করে এমন বাক্য না বিনিময় করি। সামনে আর্জেন্টিনার ফাইনাল খেলা। আর্জেন্টিনা জিতে গেলে, এই দলের সমর্থকদের একটু বেশি কথা শুনা যেতে পারে। আশা করি কেউ এমনভাবে অনুভুতি গুলো প্রকাশ করবেন না যাতে কোন দুর্ঘটনা ঘটে।
রচনাটি লেখার পর এবং পোস্ট করার পূর্বমুহুতেই সংবাদ এ দেখি গোপালগঞ্জে আহত হয়েছেন ১২ জন। তারা এই আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থক। আরও হতেও পারে। কী হবে? নিজের দেশের প্রতি ভালোবাসা থাকলে মনে হয় এই অবস্থা হতো না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×