মনটা এত খারাপ লাগছে কেন বুঝতে পারছি না। আজকেও রাতে ঘুমাতে পারি নি।কেমন জানি মেঘে ঢাকা অন্ধকার একটি পরিবেশ আমার মনে। সবকিছু কেমন যেন লাগছে। কাউকে পাচ্ছি না মনের ভাবটা একটু ব্যক্ত করবো বলে। শুয়ে আছি এখনো। বাজে দুপুর ১ টা ২১। যার সাথে কিছুটা দু:খ শেয়ার করি সেও এখন ব্যস্ত। আর তার কাছেও কেন জানি শেয়ার করে তৃপ্তি পাই না। প্রিয় মানুষের সাথে শেয়ার করেও যদি মনে তৃপ্তি না আসে তাহলে কার সাথে করলে তৃপ্তি পাওয়া যাবে? আমার কাছে এর উত্তর নেই। বড় একা একা লাগছে। মনে কোন উচ্ছলতা নেই। মনে হচ্ছে সব বরফ হয়ে জমে আছে। কে আছে যে আমার এই বিরক্তিকর মুডটাকে একটু চাঙ্গা করে দিতে পারে? আমার জন্য কে আসবে একটু খানি হাসি ফুটাতে? আমি কি এভাবেই পরে থাকব? নাকি আমি এমনই। আমার বৈচিত্রতা কি এখানেই সীমাবদ্ধ? মনে কোন রং নেই কেন? কোন উচ্ছাস নেই কেন?কাউকে মন থেকে ভালোবাসলামও না কারও ভালোবাসা পেলামও না। কেমন জানি বিরক্তিকর একটা মানুষ হয়ে গেছি আমি। আমার এই অবস্থার কি কোন উন্নতি হবে না? আমি এমন কেন? কারও সাথেই কেন মিশি না। কারও জন্য কেন মায়া হয় না? কাউকে জড়িয়ে ধরে কেন সুখ পাই না? আমার মনটা এমন একরুখা হয়ে থাকে। আমি নিজেই জানি না আমার মতিগতি। মাঝে মাঝে এতো রাগ লাগে। অযথা মানুষের প্রতি বিরক্তি চলে আসে। সময়ে সময়ে আমার অনেক খারাপ দিকগুলো এতো বাজেভাবে বেড়িয়ে আসে। আমার বোকামি বড় হুমকি হয়ে দাড়ায়।আমার কাছে খুবই অসহ্য লাগছে। আমি জানি না আমি কি লিখছি। চাই শুধু আমার এই অস্থিরতাটা চলে যাক। আমার সংস্কার করতে চাই আমি। আমি একটা অসামাজিক জীব। আমার মন মস্তিষ্ক বলতে কিছু নেই। আমার মাঝে কোন জ্ঞানের আলো নেই। আমি এক অশিক্ষিত কুলাঙ্গার অসভ্য বেয়াদব মূর্খ বেআক্কেল অপদার্থ। আমার দ্বারা কিছু ভালো আশা করা যায় না। আমার জন্য আমি একদমই উপযুক্ত নই। আগুনে পুড়িয়েও শুদ্ধ করতে পারছি না আমি। আমাকে আমি ব্লেন্ডার দিয়ে মিক্স করে ফেলতে চাই। সব একাকিত্বে ভাঙ্গন ধরাতে চাই। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জীব মনে হচ্ছে। নিজেকে অনেক তিরষ্কার করতে ইচ্ছে করছে। এতো করে বকছি নিজেকে তারপরও আমার রাগ এখনও কমছে না। এতো বাজেভাবে বকছি তারপরও মনটা একটুও হালকা হচ্ছে না। আমি আসলেই একটা ঘাড়ত্যারা, হিংসুটে, লোভী, কুপ্রভৃতির লোক। আমার মাঝে নাই কোন সভ্যতা। জানি না কোন সামাজিকতা। বুঝিনা কখন কি করতে হয়, কখন কি বলতে হয়। কারও সাথে কিভাবে কথা বলতে হয়। কাউকে কিভাবে শ্রদ্ধা করতে হয়। স্নেহ করতে হয় কিভাবে তাও জানি না। কাউকে সম্মান করতে হয় কিভাবে তাও বুঝি না। জানি না না কোনটা ভালো কোনটা মন্দ। আমার জন্য রয়েছে শুধু মানুষের ঘুণা। এই আমাকে আমি চাই না। আমি চাই আমাকে ভালোবাসুক। একটু আনন্দ আসুক।
এই আমাকে চাই না
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৫ দুপুর ১:৪১
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন
ফেরারী বিকেল
বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন
অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন
নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।