বন্ধু আজ হঠাৎ করে মনে পড়লো তোমায়,
তখন ছিল ঈষৎ আলো শান্ত মেঘের ভেলায়।
ছোট্ট আমি ছিলাম যখন, প্রজাপতির মন!!
ডানার রঙ্গে রাঙ্গিয়েছি তোমার কিছু ক্ষণ।
বয়স আমার কতোইবা, বারো কি তেরো!
দিদি ছিল খেলার সাথী... সেসব কথা ছাড়ো।
দিদি কেন প্রতিরাতে আমায় লুকিয়ে,
নীলরংগা খাতাটাতে লিখছ কি নিয়ে?
আমি ছিলাম হিংসুটে খুব, কৌতুহলও বড়!!
ভীষণ বড়ো রহস্যটা উদ্ঘাটনে জড়ো।
নীলাভ জামা গায়ে নিয়ে শুভ্র খাতায় তুমি!!
একি তোমার বসন-ভূষণ, আহা মরি মরি!!
সেই থেকে তোমায় ঘিরে আছে কত কথা,
মনটি যখন ভীষণ ভালো, কখনো বা ব্যাথায়।
ভেবেছিলাম তোমার সাথে যাবো বহুদূর!!
স্কুলেতে কেন বলে, পড়া কত দূর?
বাবা বলে - 'বাবা’ তোমায় হতে হবে বড়!!
মা বলে - ভালো করে অংকটা তো করো।
তবু তোমার দেখা পেতাম, যখন কাজের সাড়া।
আমার চিন্তায় তুমি ছিলে, তুমি চিন্তা হারা।
পেরিয়ে এলাম অনেকটা দিন, সেসব এখন স্মৃতি
আমি এখন অফিস ঘরে, মানছি কত রীতি!!
তোমায় নিয়ে ভাবার মতো আমার সময় কই?
বড় বড় যন্ত্রগুলো এখন আমার সই।
বলবো নাকি নামটি তোমার, অস্তে রবি’টাও
বড্ড বেশি চেনা তুমি, তুমি ‘কবিতা’ ।
অনেকদিন পর!!!!
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



