একটু পরেই হয়তো হবে আকাশ আলোয় ভরা
সূর্য বিহীন ধরার পরে আসছে নতুন ধারা।
একটু বাদেই চারপাশেতে জাগবে যেন সাড়া
রাত্রি আধার হোকনা তবুও অপেক্ষাতে তারা।
ঘড়ির কাঁটা এগিয়ে চলে, যাচ্ছে যেন বলে
এই বছরটা কাটিয়ে আমি, যাচ্ছি নতুন দলে।
আরতো মাত্র কটা মিনিট এলো বলে কাল
তোমরা পাবে নতুন সময় নতুন একটা সাল।
শুনছো নাকি বলছি তোমায় আছো নাকি জেগে?
সেদিন ছিলো এমনই দিন, মনে আছে লেগে।
সময়যন্ত্রের সেদিনও ছিল নতুন সাজের প্রস্তুতি
কারোর ত্যাগে আসে নতুন এমনই তো নীতি।
হঠাৎ করে বললে তুমি, বাসো আমায় ভালো,
তোমার মনের রংগিণ ফাগুন আমিই আশার আলো।
হাসতে হাসতে বলি তোমায় বড্ড বেশি সাহস
পরিণতি জানো কি তুমি, হলে আমি নাখোশ?
ওমনি তোমার মুখে হাসি, বুঝে গেলে তুমি
তোমার মতো আমিও যে, মনেতে পাগলামি।
চারপাশেতে আওয়াজ আসে ‘হ্যাপি নিউ ইয়ার’
করছিলো যে ইচ্ছা ভীষণ বলতে তোমায় আবার,
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি তোমায়
থাকবে মনে আমার কথা গড়ালেও সময়?
নতুন বছর তোমার কাছে নতুন হয়ে আসুক
স্মৃতিগুলোর সুখনদীটায় মনের ভেলা ভাসুক।
(কবিতাটা ভালো হয়নাই মনে হচ্ছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

