somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১২ সালের চোখে পড়া নতুন দশজন ব্লগার

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে আছি প্রায় সাড়ে তিন বছরের মতো। প্রথম থেকেই পড়তে পছন্দ করি বেশি। লেখা হয় খুব কম। মন্তব্য করতেও আলসেমী লাগে। সময় পেলে ব্লগে ঢুকে নিরবে পড়াটাই আমার কাজ। যা-ই হোক, প্রতি বছরই অসংখ্য নতুন ব্লগারদের আগমন ঘটে। আমি সেরা বলছি না, কিন্তু যারা আমার চোখে পড়েছে, তাদের নাম বলছি। একান্তই আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ। অনেক ভালো ব্লগাররা হয়তো বাদ পড়ে যাবেন। কিছু মনে করবেন না। আবারো বলছি, হঠাৎ হঠাৎ ব্লগে ঢুকে যাদের চোখে পড়েছে তাদের দশজনকে নিয়েই এই লেখা। আরেকটা ভয় আছে, এদের মধ্যে অনেকেরই মাল্টিনিক হতে পারে, যেটা জানিনা।

১। এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণাঃ গত বছরের নতুন ব্লগারদের নাম করতে হলে প্রথমেই উনার নাম করতে হবে। উনার অবস্থা অনেকটা এলাম, দেখলাম, জয় করলাম; এর মতো। প্রায় প্রত্যেক ব্লগারদের পোস্টে মন্তব্য, এক কথায় ব্লগ মাতিয়ে রাখবার কারণে অতি অল্প দিনেই ব্লগের অতি জনপ্রিয়তমদের তালিকায় চলে গিয়েছেন। উনার পোস্ট মানেই সবার মন্তব্যের বন্যা। ব্লগীয় বয়স মাত্র ৫মাস ৩সপ্তাহ!

২। প্রিন্স হেক্টরঃ উনার একটা পোস্ট দেখে আমি প্রথমে মনে করেছিলাম হয়তো উনি আগে অন্য নিকে লিখতেন, এখন আবার নতুন নিক খুলেছেন। কিন্তু উনি আমাকে জানান আসলে তা নয়, উনি আসলেই একেবারে নতুন ব্লগার। কিন্তু তার লেখার হিউমার চোখে পড়ার মতো। ফাজলেমী ঢঙে লেখা প্রত্যেকটা লেখাই আনন্দের খোড়াকের সৃষ্টি করে। মনে হয় ব্লগ এতদিন এমন একজন হিউমারাস লেখককে মিস করেছে। একই সাথে মানবতার জন্যে তার আকুতি ঈশানের জন্যে সাহায্যের পোস্টে দেখা যায়। এতসব কিছু মাত্র ১মাস ২সপ্তাহের ব্লগীয় বয়সে!

৩। দায়িত্ববান নাগরিকঃ আগে অন্য নিকে লিখতেন কিনা জানিনা। বর্তমান নিকের বয়স মাত্র ৩মাস ১দিন। নামের মতোই তার কাজ! দেশ সংক্রান্ত যেকোন বিষয়ে দায়িত্ববান নাগরিকের মতোই ওয়াকিফবহাল থাকতে চান। নিউ ইয়র্কের ব্লগ দিবসে কি ঘটেছিলো, জানতে চেয়ে পোস্ট দিয়েছিলেন, বিশ্বজিতের জন্য পোস্ট দিয়েছেন, বিভিন্ন পোস্টে মন্তব্য করেছেন সব দেশ সংক্রান্ত। এবং তার মতামত, লেখার বিষয় খুবই জোরালো।

৪। রীতিমত লিয়াঃ এই ব্লগার আমার নজর কেড়েছেন তার “পায়েল” সিরিজের দ্বারা। লেখার মধ্যে ‘ভার’ ব্যাপারটা ভালো লেগেছে। উপন্যাস লেখার ধৈর্য আছে, সাথে সামাজিক দিকগুলোতেও চোখ আছে। আবার লেখার মধ্যে হালকা হিউমারাস ভাবটাও লক্ষ্যণীয়। সবমিলিয়ে সম্ভাবনাময় ব্লগার। ব্লগীয় বয়স মাত্র ৫মাস ২সপ্তাহ।

৫। কুনোব্যাঙঃ ব্লগীয় বয়সের হিসেবে তো ১বছর ৪সপ্তাহ! কিন্তু প্রথম পোস্ট গত বছরের মে মাসে। যদিও উনার ব্যাপারেও আমার ধারণা মাল্টিনিক। (ভুল হলে ক্ষমাপ্রার্থী।) উনারও প্রায় অনেক পোস্টেই মন্তব্য থাকে। এবং অর্থপূর্ণ মন্তব্য। তিনি তার মন্তব্য দ্বারা ব্লগ মাতিয়ে রাখতে পারেন। উনার “জেলখানা” গল্পটি একজন সম্ভাবনাময় গল্পকার হিসেবে তাকে প্রতিশ্রুতি দেয়। উনার লেখার প্রতি আরও সিরিয়াস হওয়া উচিত। লেগে থাকলে আরো ভালো করবেন বলে আমার ধারণা।

৬। জাকারিয়া মুবিনঃ একজন খুবই সম্ভাবনাময় কবি। তার কবিতাগুলো নতুন হিসেবে খুবই ভালো বলে আমার ধারণা। নিরাপত্তা সংক্রান্ত পোস্টগুলোও নজর কেড়েছে। তবে আমার ধারণা, যেকোন একটা বিষয়ে বিশেষজ্ঞ হওয়াই ভালো। এবং কবিতাক্ষেত্রে উনার হাত খুবই শক্তিশালী। ছোট্ট কথায় তার “ভালোবাসি মাকে” কবিতাটি আমাকে আলোড়িত করেছিল। ব্লগীয় বয়স মাত্র ৩মাস ১সপ্তাহ!

৭। মাক্সঃ লেখনীর বিচারে শক্তিশালী বলে আমার ধারণা। তার ব্যক্তিগত স্মৃতিচারণমূলক রসাত্মক লেখনী, সাথে গল্প লেখার ক্ষমতা অসাধারণ। উনিও প্রচুর মন্তব্য করেন। প্রায় সব ব্লগেই তার মন্তব্য লক্ষ্যণীয়। সেগুলোও অর্থপূর্ণ। উনার “ইনফিউজ” গল্পটি গত কয়েকমাসে আমার পড়া শ্রেষ্ঠ গল্প। ব্লগীয় বয়স ৯মাস ১সপ্তাহ!

৮। শের শায়রীঃ তথ্যভিত্তিক ব্লগার। বিভিন্ন ওয়েবসাইট থেকে, বিভিন্ন বিষয়ে তথ্যভিত্তিক পোস্ট দেন। ব্লগীয় বয়স ২মাস ১সপ্তাহ।

৯। সোহাগ সকালঃ উনি বিভিন্ন বিষয়ে পোস্ট দেন। তবে আমার ধারণা উনিও শুধুমাত্র ছোটগল্পে লেগে থাকলে ভালো করবেন। ছোটগল্প লেখার হাত খুবই চমৎকার। সাথে পেন্সিলে ছবি আঁকার হাতও ভালো। ব্লগীয় বয়স ১১মাস ৩সপ্তাহ।

১০। নিরপেক্ষ মানুষঃ ব্লগিং করছেন ৮মাস ৫দিন। কিন্তু বিভিন্ন পোস্টে উনার মন্তব্য চোখে পড়ার মতো। নিজেও লিখেন ভালো। তবে সব বিষয়েই পোস্ট দেন। জগাখিচূড়ি টাইপ। উনার পোস্ট লেখার চেয়ে মন্তব্য বেশি লক্ষ্যণীয়।

--

সবশেষে হুমায়ূন আহমেদকে নিয়ে নিজের একটা লেখাঃ

Click This Link
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪
৫২টি মন্তব্য ৩৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×