somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগামীকাল এসএসসি পরীক্ষার রেজাল্ট! শুভকামনা!

০৮ ই মে, ২০১৩ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা ১: গ্রামের দরিদ্র কৃষক রহিম মিয়া, তার ছেলেকে মাদ্রাসায় দিয়েছিলেন। ছেলে এবার দাখিল পরীক্ষা দিয়েছে। মাদ্রাসায় গিয়ে হুজুরের কাছে তিনিও শুনতে পান, তার ছেলে জিপিএ ৫ পেয়েছে। ছেলের সাফল্যে উল্লাস করবার সময় তার নেই। কারণ, গত ৫ই মে হুজুররা তার ছেলেকে নিয়ে ঢাকা গেছে! হুজুররা চলে এসেছে, কিন্তু ছেলে এখনও আসেনি। ছেলে ফোন করেছিলো, গ্রামের দোকানে। বলেছে যে, সে এখন হাসপাতালে আছে। তার কাছে টাকাও নেই ঢাকা আসার! রহিম মিয়া ছেলের সাফল্যে খুশি, কিন্তু তার মাথায় এখন ছেলের চিন্তা। ঢাকা গিয়ে ছেলেকে নিয়ে আসার চিন্তা!

ঘটনা ২: আজ বাবুলেরও এসএসসি পরীক্ষার ফল বেরিয়েছে। কিন্তু ফল দেখতে যেতে পারেনি আজ। সাভারে রানা প্পলাজায় তার মা কাজ করত! এখনও সে ওখানেই ঘোরাফেরা করছে, মায়ের খোঁজে! হঠাৎই একটা ফোন পায় সে, সেনাবাহিনীর কেউ ফোন করেছে। তারা এক মহিলার লাশ খুঁজে পেয়েছে। বাবুল যেন শনাক্ত করতে আসে। বাবুল দৌড়ে যায়। পচা-গলা লাশ দেখে মায়ের চেহারা চিনতে পারে না সে, কিন্তু ঠিক বুঝে এটাই তার মা! কান্নায় ভেঙে পড়ে সে! তখনই তার ফোনটা বেজে উঠে, এক বন্ধু ফোন করে বলে, "বাবুলও জিপিএ ৫ পেয়েছে!" বাবুল শুনেই ফোন রেখে দেয়। জিপিএ ৫ শোনার সময় এখন তার নেই, মায়ের দাফন-কাফন করতে হবে!

ঘটনা ৩: সিএনজি চালক সবুজ মিয়া আজ হরতালের মধ্যে সিএনজি চালাতে বের হয়েছেন। প্রথমে ফুটপাতে দোকানে বসতেন, সেটা একবার উচ্ছেদ হয়ে গিয়েছিলো। এখন অনেক কষ্টে সিএনজি চালিয়েই পরিবার চালান! তার মেয়েটা এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। মেয়ে আজীবনই পড়াশোনায় ভালো! হঠাৎ ফোন আসে মেয়ের। মেয়ে জিপিএ ৫ পেয়েছে! দরিদ্র সবুজ মিয়া জিপিএ ৫ বুঝেন না। কিন্তু এতটুকু বুঝেন মেয়ে খুব ভালো ফল করেছে। ফোনে মেয়েকে বলেন, "তোমার আম্মাকে কও, আইজকা বাসায় পোলাও পাকাইতে! পুরা বস্তিতে খাওয়ামু! আমি আইতাসি।" বাসায় আসতে আসতে আনমনেই সবুজ মিয়া ভাবতে থাকেন, "মেয়েকে নিয়ে তার কত্তো স্বপ্ন। মেয়ে বড় কিছু হবে।" হঠাৎ-ই কয়েকজন মানুষ তার সিএনজিটা থামিয়ে দেয়। এরা হরতাল সমর্থক! কিছু বুঝে উঠার আগেই, সবুজ মিয়া ভিতরে থাকতেই তারা সিএনজি তে আগুন ধরিয়ে দেয়! সবুজ মিয়া ভিতর থেকে বেরুতেও পারেন না! ওদিকে বাসায় সবুজ মিয়ার স্ত্রী আজ তার সবচেয়ে দামী শাড়িটা পড়েছেন, বস্তিতে পোলাও রাঁধছেন। মেয়েটাকে নিয়ে বস্তিতে হইহই পড়ে গিয়েছে! রাত পর্যন্ত তারা অপেক্ষা করে। সবুজ মিয়া আর আসে না!
--

উপরের প্রত্যেকটা ঘটনাই কল্পিত ঘটনা! হয়তোবা এর একটা সত্যি হতেও পারে, আবার নাও হতে পারে! কিন্তু কাল এসএসসি পরীক্ষার ফল বেরুবে! সবাই তার প্রত্যাশামাফিক ফলাফল অর্জন করুক। এমনকি আত্মীয়ের বাসায় মিষ্টি দিতেও যেন সবাই নিরাপদে যেতে পারে সেটাই কামনা। আর খারাপ হলে হতাশার কিছু নেই, জীবন এখানেই শেষ না, বরং শুরু মাত্র!

সকল মাধ্যমিক ফলাফল প্রত্যাশীদের প্রতি শুভকামনা এবং দোয়া! :)
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×