somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"সংখ্যালঘু"

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা ভাষায় প্রকাশযোগ্য শব্দগুলোর মধ্যে সবচেয়ে অশ্লীল শব্দটি সম্ভবত "সংখ্যালঘু"! সেই ছোটবেলায় একবার সাময়িক পরীক্ষা ছিল দশমীর আগের দিন, আবার দশমীর পরেরদিন আরেকটা পরীক্ষা! আমার এক বন্ধু হিন্দু ছিল যে, অনেক মন খারাপ করে বলেছিলো, "এবার পূজাটা করা হলো না কুমারী পূজার দিনেও পড়াশোনা করেছি, কাল বিজয়ার দিনেও পড়াশোনা করতে হবে, পরশু তো আবার পরীক্ষা!" ছোট ছিলাম বলে তার দুঃখ বুঝিনি!

আমার ধারণা, বিশ্বের সবচেয়ে সহনশীল গোষ্ঠীগুলোর মধ্যে আমাদের সংখ্যালঘুরা অন্যতম। জন্ম থেকেই তারা জানে যে, তারা এমন একটা দেশের বাসিন্দা যেখানে স্বীকৃতভাবে তাদের মর্যাদা "সেকেন্ড ক্লাস সিটিজেন!" ধর্মনিরপেক্ষতার লেবাসে যেখানে একটা রাষ্ট্রধর্ম আছে! আমাদের মুসলমানদের ধর্মানুভূতি বলে একটা ব্যাপার আছে, তাদের নেই! ব্লগে-নেটে যখন মুহাম্মদ (সা) কে নিয়ে বাজে কথা লেখা হয় আমরা তেলেবেগুনে জেগে উঠি! কিন্তু আমাদেরই কোন ওয়াজে যখন হিন্দুদেবী নিয়ে অশ্লীল কথা বলা হয়, কুৎসা রটানো হয়, তখন তাদের ধর্মানুভূতিতে লাগে না। আমরা মূর্তি ভাঙি তারপর বলি, "দেবী দৌড়ায় পালায় গেলো না কেন?" হাহা! তাদের কিছু বলার অধিকার নেই! মার্চ মাসে আমেরিকায় এক হিন্দু বড় ভাই বলছিলেন যে, দেশে তার শ্বাশুড়ি তার কাছে অনুমতি চেয়েছেন, ওর বউ যদি কিছুদিন শাখা সিঁদুর না পরে তাহলে কি সে রাগ করবে? কারণ এলাকার মতিগতি ভালো নয়। এরপরেও ঈদের সময় আমি আমার এই সংখ্যালঘুদেরই দেখি "ঈদ মোবারক" বলতে, আমরা আনন্দিত হই। অথচ দূর্গাপূজায় অথবা ক্রিসমাসে আমি তাদের উইশ করলে; আমার স্ট্যাটাসে কমেন্ট পড়ে "তুমি কি হিন্দু/খ্রিষ্টান? এদের উইশ করো কেন?" আমাদেরই একজন সাবেক প্রধানমন্ত্রী এদের নিয়ে ব্যঙ্গ করে কথা বলেন! তখনও তারা কিছু বলে না। আমরাই তাদের কথায় কথায় "মালাউন" বলে গালি দেই। "মাউল্যার জাত ভালো না"!- খাঁটি বাংলা প্রবাদ! তারা মনে কষ্ট পায়, কিছু বলে না! বৌদ্ধমন্দির পোড়ানো হয়, বুদ্ধের শত বছরের প্রাচীন মূর্তি ভাঙা হয়! আমরা কিচ্ছু করতে পারি না, প্রশাসন নিরব থাকে! তারা কিছু বলে না, কারণ তারা সংখ্যালঘু! গণিমতের মাল মনে করে তাদের মেয়েদের ধরে নিয়ে যাওয়া হয়, ধর্ষিত এক মেয়ে সম্পর্কে উল্টো সংসদে দাঁড়িয়ে আমাদের এক সাংসদ দম্ভভরে বলে, "মেয়েটার মনে হয় ফারটিলিটি বেশি ছিল!" সবাই চুপ থাকে। কারণ তারা সংখ্যালঘু!

আমি একজন মুসলমান হিসেবে অবশ্যই গর্ববোধ করি। অবশ্যই! কিন্তু আমার দেশের সব ধর্মের সব মানুষকে শ্রদ্ধা-সম্মান করি। এই দেশে আমি "সংখ্যাগুরু" হয়ে জন্মেছি! আমার সৌভাগ্য। কিন্তু বাংলাদেশে আমার যা অধিকার, একজন সংখ্যালঘুরও তার পূর্ণ অধিকার রয়েছে! "সংখ্যাগুরু"দের একজন হয়ে আপনাদের কাছে আমার বিনীত ক্ষমাপ্রার্থনা, আপনাদের অনেক সময়েই শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে অনেক সমস্যায় পড়তে হয়েছে, আমার পড়তে হয়নি! একজন বিবেকবান বাংলাদেশি হিসেবে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী! আমি স্বপ্ন দেখি, সেই বাংলাদেশের যেখানে আমাদের কোন "সংখ্যাগুরু"-"সংখ্যালঘু" পরিচয় থাকবে না! আমরা সবাই বাংলাদেশি পরিচয়ে পরিচিত হবো!
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×