কোন রকমে স্টেশন এসে পৌঁছেছে শফিক,বাস থেকে নেমে এত টুকু ছুটে আসতেই হাঁপিয়ে গিয়েছে সে।স্টেশনমাস্টার কে জিজ্ঞেস করে জানল রূপনগর স্টেশনের টিকেট শেষ হয়ে গিয়েছে।তবে তিন স্টেশন সামনের টিকেট কিছু খালি আছে,বাধ্য হয়ে তাই কিনল।ট্রেন ছেড়ে দেওয়ার আগ মুহুর্তে অনেক ধাক্কা ধাক্কা করে নিজের বগিতে উঠলো, কিন্তু তার সিট আরেক জন দখল করে বসে আছে,দখলদার ব্যক্তির এক কথা - সে আগে এই সিটে বসেছে,তাই সিট তার।অনেক কষ্টে শফিক নিজের সিটে বসতে পারে।বসেই সে চিন্তার সাগরে ডুব দেয়,শফিক আজ সোমার বিয়েতে যাচ্ছে।সোমার আসল নাম সুমাইয়া,শফিক আদর করে সোমা ডাকত।শফিক ধীরে ধীরে স্মৃতি হাতড়ে বেড়ায়,এই তো মাত্র চার বছর আগে সোমার সাথে পরিচয়। সহজ সরল, নিরীহ টাইপ একটা মেয়ে ছিল সোমা।চিন্তার মাঝে হঠাত ছেদ পড়ে শফিকের,ফেরিওয়ালা চিৎকার করছে-এই রিং চিপস,এই চিপস চিপস,রিং চিপস।শফিকের সামনের বসা মেয়েটা চিপস দরাদরি করছে,দরাদরি দেখতে শফিকের ভাল লাগছে না,নিজেকে ফেরিওয়ালা টার চাইতেও অসহায় লাগছে।পাশেই এক বুড়ি মা বসেছে,তাও নিজের বার-তের বছরের নাতনীকেও পাশে বসিয়েছে।দুই জনের সিটে তিন জন বসায় শফিকের অবস্থা কাহিল,তার উপর এক দুই লোক চেঁচামেচি জুড়িয়ে দিয়েছে,ভয়াবহ ঝগড়া। এর পক্ষ বরিশাল বাড়ি,আরেক পক্ষ ঢাকাইয়্যা।ঝগড়ার মূল বিষয় হলো,বরিশালের ভদ্র লোক উনার বঊ নিয়ে কোথাও যাচ্ছিলেন, আর তার অভিযোগ ঢাকাইয়্যা লোকটা ওর বউয়ের দিকে খারাপ নজরে তাকিয়েছে।শফিক জেনে নিল বরিশালের ভদ্র লোকের নাম নাসিম,তার বউ সাবিনা।মেয়েটা সুন্দর বটে,তবে গর্ববতী। ঢাকাইয়্যা লোকটা চেঁচিয়ে বলতেছে,ঘরে এত সুন্দর বউ রাইখ্যা আপনার পেট উঁচা বউয়ের দিকে কোন দু:খে নজর দিমু.।এবার ঝগড়ার মধ্যে বুড়ি মা নাক গলিয়েছে,তিনিও চিৎকার করছেন,আর তার মুখের পানের পিকের ছিটকা শফিকের মুখে পড়ছে।শফিক আরেক দিকে মুখ ঘুরিয়ে বসে রইলো। সামনে বসা মেয়ে গুলোর মনে হয় দরাদরির শখ আছে,যেই ফেরিওয়ালা যাচ্ছে দাম করছে,তবে কিছু যে কিনছে না তা নয়,এর মধ্যেই ঝালমুড়ি, ডিম,সিংগরা কিনে খেয়েছে,ছোট মেয়েটা নিজের খাওয়া অর্ধেক সিংগরা শফিককে সেধেছে, শফিক নেয় নি।শফিক আবার স্মৃতির সাগরে ডুব দিয়েছে,গতকাল নাকি রাতে গায়ে হলুদ হয়ে গেছে,হাতে মেহেদী পড়েছে সোমা।বিয়েতে শফিককে দাওয়াত দেওয়া হয় নি,তাও সে যাচ্ছে-সোমাকে একটা উপহার দিতে....!! আবার হট্টগোল...!! ইচ্ছামত আজে বাজে জিনিস খেয়ে সামনের মেয়েটা বমি করে ট্রেন ভাসিয়ে ফেলেছে।এরই মধ্যে দোয়া দরূদের আওয়াজে পাশে ফিরে দেখে এক হুজুর মাদ্রাসার জন্য চাঁদা তুলছে,শফিক দ্রুত ৫০ টাকা দিয়ে বিদায় করে দিল,তা দেখে এক ভিক্ষুক শফিককে পেয়ে বসল।টাকা ছাড়া সে নড়বেই না,এটাকেও টাকা দিয়ে বিদায় করল।ইতিমধ্যে বুড়ি মা নাসিম সাহেবের বউয়ের সাথে গল্প জুড়ে দিয়েছেন,উনার আগ্রহ কেবল সে কেমনে পোয়াতি হলো সেই বিষয়ে।নাতি নাতনী থাকার পরেও কিভাবে গর্ভবতী হয় সেই ব্যাপারে বুড়ি অজ্ঞ দেখে শফিক অবাক হয়ে গেল,আর নিজের চিন্তার ডুবে গেল।শফিক ভাবতে থাকে-এই তো কয়েক বছর আগে সোমাকে দুটা লাল গোলাপ দিয়েছিল শফিক,তারপরই সোমা শফিকের জন্য একটা লাল গোলাপ নিয়ে এসে বলে-দুটা গোলাপের মত আলাদা নয়,বরং এই একটা গোলাপের মত তুমি আর আমি একই অস্তিত্ত্ব।তারপর কত গুলো বছর কেটে গিয়েছে,কত বিকেল চলে গিয়েছে এক সাথে।আর আজ সোমার বিয়ে...!!পাত্র ভাল,স্মার্ট,পেশায় শফিকদের ডিপার্টমেন্টেরই শিক্ষক,তাই শফিক,সোমার বিয়েতে যাচ্ছে ঠিক দুটা লাল গোলাপ উপহার দেওয়ার জন্য.....ভাবতে ভাবতে কখন যে শফিকের চোখে ঘুম নেমে আসে শফিক বুঝতেও পারে না,সে ঘুমের রাজ্যে হারিয়ে যায়....!! আর লোকাল ট্রেনটা চলতেই থাকে....-ঝিক ঝিক,ঝিক ঝিক.....ঝিক.....!!
আলোচিত ব্লগ
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন
"বন্ধ দুয়ার"

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।