এদের পেটের অবস্থা বর্ণনা করা আমার আসল উদ্দেশ্য না, এদের শুধু একটা জিনিষের সাথে তুলনা করার জন্য ব্যবহার করলাম। এবার তাহলে আসল কথায় আসি.....
ভারতীয় উপমহাদেশে ইসলামের আগমন হয়েছে বিভিন্ন পীর-মাশায়েখের মাধ্যমে, যারা দিন-রাত খেটে ইসলামের দাওয়াত দিয়ে এই হিন্দু শাসনেলাকা ইসলামের পূণ্যভূমিতে পরিনত করেছেন। তাদের আচরণে অথবা হিন্দু সমাজের শ্রেণী বৈষম্যের কারনে অসংখ্য হিন্দুলোক নিজ ইচ্ছায়ই ইসলাম গ্রহণ করেছে। যে ভূ-খন্ডের ধর্মীয় অবস্থা এমন আমূল পরিবর্তন হয়েছে এই সূফী লোকদের দ্বারা সে তাদের বংশধররা আজও এই ভারত বর্ষে আছে, কিন্তু আগেকার সেই আদর্শ জলাঞ্জলি দিয়ে আজকের পীরেরা 'ঋহিপাড়ার' সেই পেটুকদের মতো পেট তৈরী করে যাচ্ছে !
আজ আমি মুসলিম হিসেবে আমাদের সেই পথপ্রদর্শকদের উত্তরসুরিদেরকে ঘৃণা করি, মন থেকেই ঘৃণা করি। জায়গায় জায়গায় দর্গা খুলে বসে সাধারণ মানুষদের থেকে খয়রাত নিয়ে তারা দিন পার করছে রাজার হালাতে। তাদের বাপ-দাদাদের রেখে যাওয়া ইসলামের আজ কী অবস্থা তার খবর তারা রাখে না, খবর রাখে পেটটা আগের চেয়ে এক-দুই ইঞ্চি সামনে আগালো কিনা তার। ধিক এইসকল ভন্ড পীরদের।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


