চিঠি
আমার ছেলের চিঠি আসেনি, পিয়ন সাব ?
সেই এক সুর-- এক জিজ্গাসা আজ ষাট বছর। পরিবর্তন হয়েছে অনেক কিছুরই। কিন্তু এ জিজ্গাসার পরিবর্তন হয়নি, জবাব ও মিলেনি ।
পাগল লোকটা।
নইলে সূর্যোদয় থেকে সূর্যাস্ত চিঠির আসায় ডাকঘড়ের সামনে বসে থাকে ?
ছেলে---- একমাত্র ছেলে বলেছিল ঢাকা পৌঁছেই চিঠি দেবে।
বায়ান্ন সালের ফেব্রুয়ারীর মাঝামাঝি সময়টা। কন্তু এ পাগলা বুড়ো এখনও চিঠি পাইনি।
ছেলে আবশ্য চিঠি লিখেছিল। রাজধানীর রাজপথে রক্তের আক্ষরে তারহৃদয়ের কথাকে লিখে দিয়েছিল। এখনও পলাশ তার সাক্ষী হয়ে ফোটে।
কন্তু বুড়োর এ পতিক্ষা শেষ হবে কবে? তার প্রশ্নের জবাব মিলবে কবে ???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


