somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দর্শক টানতে হবে ভালো খেলার মাধ্যমে, চিয়ার্স লিডার্স নাচিয়ে নয়

২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সদ্য সমাপ্ত হয়েছে প্রিমিয়ার বিভাগ টোয়েন্টি ২০ ক্রিকেট। টোয়েন্টি ২০ ক্রিকেটের এটা তৃতীয় আসর। এবারের মতো আগের দুটি আসরও জমেছিল দারুণ। কিন্তু এবারের আসরে নতুন যোগ করা হয় ‘চিয়ার লিডার্স’’।
চিয়ার লিডার্সরা দর্শকদের বিনোদনের নামে যা করেছে তাতে আনন্দের চাইতে বিরক্তই হয়েছে দর্শকরা। কারণ কোনো মুসলিম দেশে এ ধরনের সস্তা বিনোদন কারোই কাম্য নয়। বিশেষ করে যারা টেলিভিশনের পর্দ্দায় পরিবারের সবাইকে নিয়ে খেলা দেখেছেন তাদের যন্ত্রণার সীমা ছিল না। স্বল্প বসনায় ‘চিয়ার্স লিডার্সদে'র আপত্তিকর নৃত্য ক্রিকেটভক্তদের বিনোদনের পরিবর্তে বিরক্তই করেছে বেশি। যারা খেলার মাঝে নির্মল বিনোদন খুঁজেন তাদের আনন্দের পরিবর্তে বাস্টই হয়েছে বেশি। এই আপত্তিকর নৃত্যর হাত থেকে বাঁচতে বার বার রির্মোট টিপে পরিবর্তন করতে হয়েছে টিভির চ্যানেল।
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টোয়েন্টি ২০ বিশ্বকাপে দর্শকদের আনন্দ দিতে আর খেলোয়াড়দের উৎসাহ যোগাতে ‘চিয়ার্সগার্লস বা চিয়ার্স লিডার্সদের প্রদর্শন করা হয়। মাঠে ক্রিকেটাররা চার আর ছক্কা মারলেই মূর্তির মতো দাঁড়িয়ে থাকা ‘চিয়ার্স লিডার্সরা’’ নড়ে-চড়ে উঠে উদ্ধাম নৃত্য শুরু করে। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপের পর এই অপসংস্কৃতি ভর করে আইসিএল আর আইপিএল ক্রিকেট টুর্নামেন্টে। ভারতের এই দুটি আসরে ‘চিয়ার্স লিডার্সদে'র আরো খোলামেলা করে দেখানো হয়। নারীদের এই খোলামেলা নৃত্য দেখে এক শ্রেণীর মানুষ সস্তা বিনোদন খুঁজলেও বিবেকবান যে কেউ এটাকে সহজে মেনে নিতে পারেনি। দক্ষিণ আফ্রিকা আর ভারতে না হয় এটা মেনে নেয়া যায়। কিন্তু যখন দেখি বাংলাদেশে এর প্রভাব পড়েছে তখন সত্যি অবাক হতে হয়। টোয়েন্টি ২০ ক্রিকেটে এবার বাংলাদেশেও শুরু করা হয়েছে। চিয়ার্স লিডার্স নামে মেয়েদের খোলামেলা নৃত্য।
ক্রিকেট মাঠে খেলোয়াড়দের দুই ড্রেসিং রুমের সামনে তিনজন করে মোট ৬ জন চিয়ার্স গার্লস নাচানো হলো পুরো টোয়েন্টি ২০ লীগে। স্টেডিয়ামে উপস্থিত দর্শক ছাড়াও দেশ টিভির সরাসরি সম্প্রচারের কারণে লাখ লাখ ক্রিকেটভক্তরা দেখলো ওয়েস্টার্ন কালচারের মাঝে হারিয়ে যাওয়ার দৃশ্য। এটা চলতে থাকলে খেলাধুলার মাঝ থেকে থারা নির্মল বিনোদন খুঁজেন তারাও হয়তো মুখ ফিরিয়ে নিবেন। ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের বুঝতে হবে মাঠে মানসম্মত খেলাহলে দর্শকের অভাব হবে না। আর খেলার মান না বাড়িয়ে চিয়ার্স গার্লস নাচিয়ে বেশি দিন দর্শক ধরে রাখা সম্ভব না। দর্শকরা মাঠে আসে ভালো এবং প্রতিদ্বনিদ্বতাপূর্ণ খেলা দেখতে। চিয়ার্স লিডার্সদের শরীর দুলিয়ে নৃত্য দেখতে কেউ স্টেডিয়ামে আসে না।
খোঁজ নিয়ে জানা গেছে রূপকথা নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্টকে ক্রিকেট বোর্ড থেকে এ দায়িত্ব দেয়া হয়েছে। তারাই দর্শকদের স্টেডিয়ামে আনতে এবং বিনোদন দিতে চিয়ার্স লিডার্সদের ব্যবস্থা করেছে। মুসলিম দেশে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা থেকে ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের বিরত থাকতে হবে। মাঠে দর্শক টানতে ‘চিয়ার্সলিডার্স' নৃত্য বাদ দিয়ে মানসম্মত খেলার ব্যবস্থা করতে হবে। খেলার মাঠে আর যেন চিয়ার্স লিডার্স নৃত্য না হয় সে দিকে লক্ষ্য-রাখতে পারেন ক্রিকেট বার্তা ব্যক্তিরা সচেতন ক্রিকেট ভক্তদের এটাই প্রত্যাশা।
‘রূপকথা ইভেন্ট ম্যানেজমেন্ট যাদের ‘চিয়ার্স লিডাস' হিসেবে এনেছে তাদের পরিচয়ও গোপন রাখা হয়েছে। তবে তাদের নৃত্য দেখে অনেকের মনে হয়েছে এদের পিতা-মাতাও তাদের এ ধরনের অনুষ্ঠানে অংশ নেয়া থেকে বিরত রাখতে পারেন।
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

ইমেজ আপলোড ব্লক করে রেখেছে বিধায় এই ব্যবস্থায়

বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি জটিল প্রশ্ন সামনে এসেছ- আইন কি তার স্বাভাবিক গতিতে চলছে, নাকি... ...বাকিটুকু পড়ুন

×