জীবনের সমস্ত কথা সমস্ত সাধ গুলো
আজ সবি অব্যক্ত ও অপূর্ণ মনে হচ্ছে,
জীবন নদীর স্রোতের প্রবল প্রভাবে
জীবন দাতার দেয়া সময় শেষ হচ্ছে।
দুঃখ কষ্ট নিয়ে অনেক পথ পাডি দিয়ে,
আজ আমি শূন্য হাতে কোথায় দাডিয়ে।
আমার দু চোখে দেখা সুখের স্বপ্নগুলো,
স্বার্থপরতার দাবানলে চূর্ণ হয়ে গেলো।
অতীত ও ভবিষ্যৎ জানে শুধু একজনিই,,
কষ্ট সুখের সকল বণ্টন করেন সে জনিই।
থেমে যাবে ভবের চাওয়া পাওয়ার খেলা,
জীবনের জ্বালা শেষ হবে যাবার বেলা।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


