এখনো ভালোবাসি তোমায়
তোমার চোখে অশ্রু ঝরাতে আমি চাইনি বলে,
যেতে দিলাম তোমার ভাললাগার অচিন দেশে।
সুন্দর পৃথিবীর আলো থাকুক তোমার পাশে,
কালোর মেঘ সরিয়ে রঙধনুর রুপে সাজিয়ে ।
আজ সৃতির উঠোনে ঝরা ফুলের দীর্ঘশ্বাস বইছে,
কষ্টগুলো এখনো ও যে উদাসী বাতাসে বইছে ।
বেদনায় তোমায় ছোঁবে এ আমি কখনো চাইনি,
জানি বেদনার জমা পাহাডগুলো অনেক ভারী।
এক কবির কবিতায় সুহাসিনী উপমায় তুমি ছিলে,
একটি ছোট্ট ভুলে তাই হলও জীবনের অবশেষে।
তবুও তুমি জেনে নিও এক নিশ্বাসে এই পৃথিবীতে,
এখনো একটি মানুষ তোমায় অনেক ভালোবাসে...,

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



