বহু দিন পরে কাল দেখেছি আমি তারার পতন
যেমন ছিল শেষ দেখা
ঠিক তোমার আমার শেষ ভালবাসার মতন ।
যে দিন তুমি আমায় শেষ বিদায় দিয়েছিলে সেদিন ছিল মঙ্গল বার
কালও ছিল তাই
তুমি চলে যাওয়ার দিনটি আকাশ ছিল মেঘলা
কাল ছিল তাই
এ ধরনের অপূর্ব সময় তুমি আমি থাকতাম পাশাপাশি
সবই ঠিক আছে শুধু তুমি নেই ।
ভাবি মাঝে মাঝে কেন হয় এমন
কেন একজন চলে যায় একজন থেকে যায়
চলেই যেতে হবে যখন
তবে দুজনকেই এক সাথেই নিয়ে যেত তখন
আজ আমি বড় ক্লান্ত
তাইতো মন ক্ষান্ত এখন আছে সে শান্ত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


