somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:) প্রথম প্রচেষ্টা

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৃষ্টিশীল কোনো কিছু লেখা সহজ না. অনেক চিন্তা ও কাজ করতে হয়. তার ওপর যদি হয় প্রথম লেখা এবং বাংলায় দুর্বল তাহলে তো কথাই নাই. নতুন ব্লগ পড়ছি আর অনেক কিছু ভাবছি. বেশ অনেকগুলো লেখা পড়লাম. প্রথমে মনে হলো ফেইসবুক এর পরবর্তী একটি জায়গা কিন্ত ক্রমেই মনে হলো এটি আমার ধারণার চেয়ে বেশি কিছু. ফেইসবুক যেখানে এখন অনেকের জন্য এখন সময় কাটানোর একটি মাধ্যম সেখানে ব্লগ সমাজের এই মানুষগুলোর সৃষ্টিশীল চাহিদার খোরাক. ( কেন যে আমি এত বোকা :| )

মনে হোল, অনেকে আসেন যারা বাক্তিগত রুচিশীলতার বহিপ্রকাশ বানিজ্যিকভাবে করতে চান না কিন্তু চান প্রকাশ করতে. কিছু কবিতা, ছোটগল্প, ভ্রমন অভিজ্ঞতা, পর্যটন সম্ভাবনা, নতুন প্রযুক্তিগত সম্ভাবনা এবং দেশে বাস্তবায়নের উপায় দেখলাম এই ব্লগ এ. সব মিলিয়ে এমন একটি জায়গা যেখানে শিক্ষিত মানুষই পারেন নিজের মর্যাদা (স্টেটাস) তৈরী করতে ফেইসবুক এর মত সবাই না. এর সবচেয়ে ভালো দিকটি হলো সর্বোচ মানসম্পন্ন চিন্তাশক্তির বিকাশ, যে বাপারটা আমাকে সবচেয়ে অভিভূত করেছে. বাংলাদেশ সরকার এর উচিত সামরিক বা রাষ্ট্র্রীয় গোপন কোনো কাজ এর সিধান্ত ছাড়া বাকি কাজ বাস্তবায়নের আগে ব্লগ এর শরণাপন্ন হওয়া. এতে করে ভুল সিধান্ত পোলিও রোগের মত দেশ ছাড়বে. সরকার এর জনপ্রিয়তা বাড়বে, সিধান্তজনিত কারণে হয়ত গদি বা ক্ষমতা ছাড়তে চাইলেও জনগণ তা হতে দিবে না!!! ( ভুল বলি নাই মনে হয় B:-/ :-B ).

আরেক ধরনের মানুষ দেখলাম যারা এখনো আশা করেন জাতির বিবেক বলে কিছু আছে. নিজের দায়িত্বে তারা অনেক কাজ করেন. চেষ্টা করেন সমাজ থেকে নোংরামি বন্ধ করার সুত্র খুজতে এবং সবার সাথে সেটি নিয়ে আলোচনা করতে. সশ্রদ্ধ সালাম তাদের জানিয়ে বলতে চাই আপনারাই মহান. আমার স্কুল ও কলেজ জীবনে যখন দেশকে নিয়ে সারারাত ভাবতাম এবং কত যে ফুল প্রুফ প্লান করেছি দেশের মানুষের উন্নতি করার, ভাবলে এখন মনে হয় কেন যে ব্লগ ছিল না? অন্তত প্রমান রাখতে পারতাম এক সময় দেশকে ভালোবেসেছি . এখন দেশের ভাইদের কাছে ( সরকারী অফিস, কোর্ট, শিক্ষা ব্যবস্থা, প্রতিবেশী, বন্ধু ) সবার কাছে প্রতারিত হয়ে প্রবাসী হয়েছি, হারিয়ে ফেলেছি সব বিশ্বাস, ঘৃনা করি নিজ দেশের মানুষদের (সত্যি বলতে ঘৃনা করতে ভালোবাসি এখন). কিন্তু পারি নাই ভুলতে দেশের প্রাকতিক সোন্দর্য, অল্প কিচ্ছু ভালো মানুষের সঙ্গ . অনেক দিন ভেবেছিলাম দেশের জন্য উপকার করলাম ( একজন বেকার কমে গেল , বৈদেশিক মুদ্রা সরবরাহ বাড়লো, খাদ্যের এর ওপর চাপ কমলো, সরকারের দায়িত্ব কমে গেল, হয়ত একজন ঘুষখোর জন্মের আগেই মারা গেল, জনসংখা হ্রাস করলাম, মল - মুত্র আরো কত কি!!! ) নোবেল প্রাইজ বা একুশে পদক পেতেই পারি এই অবদানের জন্য!!! আমার যদি এই আশা, তাহলে আপনারা যারা এখনো কাজ করেন ভালো পরিবর্তনের জন্য, তাদের কে কোন পদক এ সন্মান জানাবো ? এখন যখন কেমব্রিজ ইউনিভার্সিটি এর ইকোনমিক্স প্রফেসর এর ক্লাস করি, অসায়ন্মেন্ট করি, সারা দুনিয়ায় বাংলাদেশ এর মত সম্ভাবনা আছে এমন দেশ খুজেও পাই না. আমরা কি? আমাদের কি আছে তা আমরা খুঁজে পাই না, খুঁজে পায় ইউরোপ, আমেরিকার মানুষ. শুধু নিজেদের স্বভাবের দোষে আমরা যে কত পিছিয়ে আছি তা আমাদের কল্পনার বাহিরে.

এই ব্লগ ব্যাপারটার সবচেয়ে মজার দিকটি হলো সমাজের সচেতন শিক্ষিত মানুষগুলো তাদের বাজে অভিজ্ঞতার জন্য সৃষ্ট মনের কষ্টগুলো একটি নিরাপদ মাধ্যমে ছেড়ে দিচ্ছেন যা খুবই ভদ্রোচিত , অনেকটা পাকিস্তান ও ভারত ক্রিকেট খেলার মত. দুই দেশের নাগরিক তাদের সব জমানো কষ্ট ও আবেগ দেশপ্রেমের মধ্য দিয়ে প্রকাশ করেন খেলার সময়. এতে কোনো ক্ষতি হয় না কিন্তু উত্তেজনা প্রশমন হয়.............. আমাদের ব্লগ ই ভরসা =p~ =p~ =p~ .

কিছু যুক্তিপূর্ণ ও উপযুক্ত মতামত আশা করছি আরো ভালো কিছু কাজ করার জন্য.


বানান ভুল এর জন্য ক্ষমা চাই .
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×