![]()
কালো হাতে সাদা আঙুল
কালো দেশের গেঁয়ো কালো শরীর আমার
তুমি সাদা দেশের কনে (পরীর মতই নাকি?)
রূপকথায় পড়েছিলাম কি তোমারই কথা
(রূপকথায় সব পরীরা কেন সফেদ হয়?)
জন্মাব্দি শুনেছি আমি কালো, দেখতে গোবেচারা
কুৎসিত আর কালো যে সমান, বলতো গাঁয়ের লোক
তুমিই প্রথম জানালে আমাকে
আমার শরীর নাকি প্রমিথিউসের মত খোদাই করা
আমি গেয়ো ছেলে, জানতাম না প্রমিথিউস কে, জিউস কে,
কেবল জানি, কালো হাতে তোমার সাদা আঙুলের স্পর্শ
বড্ড ভালো লাগে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


