somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমজনতার রোজনামচা ..

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

.
নাজমুন নাহার | জানুয়ারি ০৪, ২০১৩ | ১৭:৫১


এ কদিন শীতের প্রকোপ একটু কমে এসেছে। ২/৩ দিন আগেই প্রচণ্ড শীত ছিল। শীত কাল টা খারাপ লাগে না। কিন্তু এত শীতও ভাল লাগে না। তবে গ্রামে যদিও শীত বেশী পড়ে তবে ওখানে শীতের একটা মনোরম ব্যপার থাকে। প্রকৃতির মধ্যেও একটা মায়াময় ব্যপার আছে মনে হয়। খুব ভাল লাগে। প্রায় দেখা যায় সকালে সবাইকে রোদে এসে রোদ পোহাতে। আর পিঠা বানানোর ব্যপার স্যপার তো থাকেই। একটা ছোট বাচ্চাকে দেখেছি ওর মা লুঙি পেঁচিয়ে গলায় গিঁট দিয়ে দিয়েছে।রোদে দাঁড়ানোর পর ও ঠক ঠক করে কাঁপছিল সে। গরীবের জন্য শীতকাল টা সত্যিই কষ্টের।

মেয়েরা আসলে নিজের কাছেও মনে হয় বন্দী। আমার কাছে তাই মনে হয়। ইচ্ছে করলেও যখন তখন ঘর থেকে বের হতে পারে না। যেমন এই আমার ইচ্ছে করল বাইরে ঘুরে আসি। আমি পারবো না। আমাকে ড্রেস পরিবর্তন করতে হবে। আরো কত কি। বের হয়ে কারো সাথে যে হাঁটতে হাঁটতে গল্প করবো সেটা হবে না। আমি ইচ্ছে করলে যে তা করতে পারি না তা না। কিন্তু তবু মনের কাছে বাঁধা। কত ঝামেলা। অথচ ছেলেরা ইচ্ছে করলেই যেন তেন একটা সার্ট পড়ে বের হতে পারে। পাড়ার কোন ছেলে অথবা প্রতিবেশীর সাথে সময় কাটিয়ে আসতে পারে। আবার মেয়ে হওয়ার একটা সুবিধাও আছে। আমার কর্তাকে কাঁচাবাজার করতেই হবে। আমার ভাল লাগবে না তাই আমি যাব না। মানে বিষয় টা আবশ্যিক না। রান্না তো কাজের লোক দিয়েও করাতে পারি। তাই এখানে আমি বাঁচোয়া।

একটা সময় আমরা মানে আমার আম্মা আব্বার সাথে কুমিল্লা কোটবাড়ীতে ছিলাম। আমাদের পাশে এক প্রতিবেশীর অনেক সুইট একটা মেয়ে ছিল। মাছুরা নাম। ৮/৯ বছর বয়স হবে তার। মেয়েরা নাকি ছোটকালে শুয়োপোকা থাকলেও বড় হয়ে প্রজাপতি হয়ে যায়। বাচ্চাটা ছোটকালেই প্রজাপতি ছিল। হঠাৎ একদিন বিকেলে শুনছি মাছুরা কে পাওয়া যাচ্ছে না। নাই নাই কোথাও নাই। অবশেষে রাত ৮ টার দিকে তাকে পাওয়া গেল। বাসা থেকে প্রায় দু মাইল দূরে একটা সেফটি টাংকির ভেতর তার লাশ ভাসছিল । ওর মাকে দেখেছি কেমন পাথর হয়ে গিয়েছিলেন। না কান্না না কোন কথা। আর ওর আব্বুর সেই মাটিতে গড়াগড়ি করে কান্নার দৃশ্য মনে হলে এখনো চোখ ভিজে আসে। আমার প্রায় মনে হয় এই ছোট মেয়েটা এত দূরে কেন গিয়েছিল। ঐ সময় সবাই বলাবলি করছিল হয়তো কোন আলগা দোষ ছিল। আলগা দোষ বলতে সবাই বোঝাচ্ছিল জীন ভুতের কারবার। আমার বয়স কম ছিল। আমিও তাই ভেবেছি। কিন্তু বড় যারা ছিলেন তারা এই বিষয়টার কোন খোঁজ নিল না কেন সেটা এখনো ভাবি। আমার ছোটবোনকে বলেছিলাম সংশয়ের কথা। ও বলল আসলে এটা হতে পারে কেউ হয়তো রেপ করে মেয়েটাকে ওখানে ফেলে দিয়েছে। জানিনা কি রহস্য। পৃথিবীতে অনেক কিছু থাকে যা আসলে অজানাই থেকে যায়।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×