১।
হে ইশ্বর আপনার খেলা দেখে ক্লান্ত হই না
মুগ্ধ হই ।ক্রমাগত মুগ্ধ হই !
আমার আত্মা মুগ্ধ ,সত্তা বিচলিত !
২।
অত:পর তিনি আমাদের আত্মায়
প্রোথিত করলেন অপত্য প্রেম ,স্নেহ
দয়িতার জন্য ভালবাসা
হিংসা বিদ্বেষ অথবা লৌকিক ,যাবতীয়
ইর্ষা্ ,রাগ দ্বেষও তিনি প্রথিত করলেন আমাদের অন্তরে
তীব্র জ্বালা বিদ্বেষ আর প্রেম নিয়ে বেড়ে উঠি
জঙ্গলে অথবা লোকালয়ে অথবা জনপদে ...
নাজমুননাহার
০৪/০৫/১৩
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৩ রাত ১০:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


