somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফরিদা পারভীন, লালনের গানের বিকৃতি এবং "সময় গেলে সাধন হবে না" প্রসঙ্গ

১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফরিদা পারভীন কিছুদিন আগে একটা তর্ক তুললেন শাহ আবদুল করিম বাউল না। উনি লালনের গানের আসল শিল্পী। এইসব ব্লাব্লাব্লা! কিন্তু যখন কোথাও লালনকে নিয়ে পড়ি তখন বিস্মিত হতে হয় লালনের গানের কথা কী পরিমাণে উনার মুখে এসে বদলে গেছে! কিছু কিছু জায়গায় এই বদলে যাওয়াটা প্রায় বিকৃতির পর্যায়ে পরে। লালনের গানের প্রামাণ্য পাঠ হয়ত কিছুটা কষ্টসাধ্য তবু এই ধরণের বিকৃতি মেনে নেয়া যায়না। যেমন, এই মুহূর্তে তার গাওয়া বিখ্যাত গানটা "সময় গেলে সাধন হবে না" গানটার কথা মনে পড়ছে। "দিন থাকিতে দিনের সাধন" আর "দিন থাকিতে তিনের সাধন" এর মাঝে অনেক ফারাক। "তিনের সাধন" বাউল সাধনারই একটা অঙ্গ। তাই এই ধরণের বিকৃতি খুব ভয়াবহ। আর উল্লেখযোগ্য কারণেও ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। এই ফরিদা পারভীনই আমাদের ড্রয়িং রুমের লালন হয়ে উঠেছেন!

আবদেল মাননান এর লালন সমগ্র আর ফরিদা পারভীনের গাওয়ার মধ্যে পার্থক্যটা তুলনা করলেই বোঝা যাবে বিকৃতিতা কী পর্যায়ের।

লালন সমগ্রতে আছে-

সময় গেলে সাধন হবে না।
দিন থাকিতে তিনের সাধন কেন করলে না।।


জানো না মন খালে বিলে
থাকে না মীন জল শুকালে।
কি হবে আর বাঁধাল দিলে, মোহনা শুকনা।।


অসময়ে কৃষি করে
মিছামিছি খেটে মরে।
গাছ যদিও হয় বীজের জোরে, ফল ধরে না।।


অমাবস্যায় পূর্নিমা হয়
মহাযোগ সেই দিনে উদয়।
লালন বলে তাহার সময় দণ্ড রয় না।।

আর ফরিদা পারভীনের গাওয়া-

সময় গেলে সাধন হবে না
দিন থাকতে দিনের সাধন
কেন জানলে না
তুমি কেন জানলে না।

জানোনা মন খালে বিলে
থাকে না মীন জল শুকালে
কি হবে আর বাঁধাল দিলে
মোহনা শুকনা
বিলের মোহনা শুকনা।

অসময়ে কৃষি করে
মিছামিছি খেটে মরে
গাছ যদিও হয় বীজের জোরে
ফল ধরে না,
তাতে ফল ধরে না।।

অমাবশ্যা পূর্ণিমায় হয়
মহাযজ্ঞে দিনে উদয়
লালন বলে তাহার সময়
দন্ড রয় না

ফরিদা পারভীন হয়ত জেনে থাকবেন, লালন অনুসারীরা লালনের গানের কথাকে "কালাম" বলেন। উনি জেনেশুনেই বিশ বছরেরও অধিক কাল সময় ধরে এইসব বিকৃতি ঘটিয়ে চলছেন। এজন্য উনার কোন অনুতাপ আছে বলেও শুনিনাই। নিজেকে উনি লালনগীতির "এলিট" শিল্পী বনে গেছেন!


যাই হোক, আগ্রহীদের জন্য দুইজনের কন্ঠে এই গানটার ডাউনলোড লিঙ্ক দিলাম।

নবনীতা চৌধুরী গাওয়া

ফরিদা পারভীনের গাওয়া
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×