somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক

১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক,
লা শারিকা লাকা লাব্বাইক,
ইন্নাল হামদা ওয়াননি’মাতা
লাকা ওয়ালমুলক।’

অর্থাৎ—‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।’

আমাদের হজ, আমাদের কুরবানী, আমাদের নামাজ সব কেমন যেন কিছু রিচুয়াল পালনের মধ্যে আটকে গেছে! আমরা সশরীরে যাচ্ছি, অর্থ সময় পরিশ্রম ব্যয় করছি। কিন্তু আল্লাহর আমন্ত্রণে কি সাড়া দিচ্ছি? ধর্ম আমাদের শুধু কিছু নিয়ম-কানুন না, একটা দর্শনও দিয়েছে। আমাদের সেইটা বুঝতে হবে। ইসলাম-পূর্ব যুগেও কাবা ছিল আরবদের পবিত্র তীর্থস্থান। বেদুঈনরা সহ আরবের অনেক ট্রাইব, ক্রিশ্চান আরবরা, এমনকি প্যাগান আরবরাও প্রতি বছর কাবায় তীর্থে যেত। শুধু কাবায় হাজির হলেই কি হজ হবে? কেন আল্লাহ আমাদের কাবায় আমন্ত্রণ জানাচ্ছেন আমাদের সেইটা জানতে হবে।

--------------------------------------------------------------------------------------------------------

আজ একজনের কাছে গুরুতর অভিযোগ পেলাম। আমি নাকি নিজেকে নাস্তিক প্রমাণ করতে চাই। কিছুটা আহত হইছি এই অভিযোগ শুনে। কিন্তু তার বক্তব্য হইল আমি গতকাল পূজা নিয়ে স্ট্যাটাস দিছি, আজ হজ নিয়ে কোন স্ট্যাটাস দেই নাই! আমি নাকি ইসলাম সঙ্গক্রান্ত বিষয়গুলো এড়ায়ে চলি! তার কথায় কিছুটা সত্যতা আছে। আমি খুব অনিয়মিত নামাজ পড়ি। ধর্মের কিছু ব্যাপারে আমার একটু খটকা আছে। কিন্তু, আমি নাস্তিক না। কারণ নাস্তিক হওয়ার জন্য যঠেষ্ট সাহস বা পড়াশোনা আমার নাই!

কিন্তু, একটা মজার ব্যাপার হচ্ছে আজকে সত্যি আমি হজ আর কুরবানী নিয়ে একটা লেখা লিখতেছিলাম। কিন্তু যেই লেখাটা আমি লিখতে চাইছি এই স্ট্যাটাসটা মোটেই তার ধারে কাছে নাই। আমরা তো নিজেদের ধর্মপ্রাণ, ধার্মিক দাবী করি। কিন্তু এই যে পূজা করি, নামাজ পড়ি, কুরবানী দেই, হজে যাই- কেন করি? আমাদের কাছে এইসব প্রশ্নের উত্তর নাই। আমাদের কাছে ধর্মের দর্শনের চেয়ে বিধান বড় হয়ে গেছে। আমাদের কাছে দুর্গাপূজা মানে মহিষাসুর বধ, কুরবানী মানে আল্লাহর আহবানে নবী ইব্রাহিমের তার পুত্র ইসমাইলকে ছুরির নিচে নিয়ে যাওয়া! বাহ্যিকতার কাছে ধর্মের অন্তঃসার হারিয়ে গেছে!

হজ নিয়ে লালনের একটা গান দিয়ে শেষ করি।

কিসে আর বোঝাই মন তোরে।
দেল-মক্কার ভেদ না জানিলে
হজ কিসে হয় রে।।
দেল-মক্কা খোদ কুদরতি কাম
খোদ খোদা দেয় তাইতে বারাম
সেইজন্য নূর দেল-মক্কা নাম
সর্ব সংসারে।।
এক দেল যার জিয়ারত হয়
হাজার হাজী তার তুল্য নয়
কেতাবেতে সাফ লেখা যার
তাইতে বলি রে।।
মানুষের মক্কা গঠন
মানুষে তাই করে ভজন
লালন কয় আদি মক্কা কেমন
চিনবি কবে রে।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×