দুই পৃথিবী
২৩ শে অক্টোবর, ২০১২ ভোর ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দুই পৃথিবী
এখানে জানলা খোলা বৃষ্টি ফোটা,
মাঠ ভিজিয়ে যায়।
প্রাণ থাকা সব প্রাণী আবার
প্রাণটা ফিরে পায়।
এই পৃথিবীর নীল আকাশটা
সাজে মেঘে মেঘে।
ঘুম পাড়ানি গান,পাখি গায়
রাত্রি জেগে জেগে।
ঐ ঘরে তোর জোছনা রাতেও,
চাঁদ আকাশে রবে না।
নিঝুম নিশি,স্তব্ধ বিরান,
সঙ্গী রে কেউ হবেনা।
ঐখানে তোর আবাস হবে,
ছোট্ট আঁধার ঘর।
মাটির সুবাস আপন হবে,
আর সবই হবে পর।
একটি একটি করে সুদিন,
যায় হারিয়ে যায়।
হাত বাড়িয়ে ডাকছে কবর,
আয়রে ছুটে আয়..।
অনেকদিন পরে কিছু লিখলাম।কবিতা লেখার চেষ্টা করেছি,,,,,কি হয়েছে জানিনা।(এও মনে হচ্ছে লেখাটা অসমাপ্ত)।বন্ধু সানি'কে উৎসর্গ করলাম (খুব যখন বিপদে পড়ি,নিজেকে যখন খুব অসহায় মনে হয়,কিছু প্রিয় মানুষের ছায়া আমার ছায়ার সাথে মিশে আছে বলে মনে হয়।আপনি তাদের একজন)
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন
১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।
পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০

প্রাপ্ত মন্তব্য
১,০০,০০০!!ঐতিহাসিক!এই ব্লগের ইতিহাসে
রাজীব নুর আপনি সর্বপ্রথম
১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!
আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।
আপনি আবার এই ব্লগে
সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!সেটা নিয়ে আমি এই...
...বাকিটুকু পড়ুন