তোমরা চাও- আমরা পাহাড়ী বলে না খেয়ে মরি
আমরা তোমার ভাই না, না বাঙালি। আমরা তোমার না ভাই,
না বাঙালি হতে পারি, কিন্তু তোমরা মানুষ হতে পারো নি।
তোমরা ভুলে গেছো একাত্তর। তোমাদের বাহুর মতো সেদিন
আমাদের পাহাড়ও কেঁপেছিলো, পাক বারুদের মুখে ছুটেছিল আমাদের তীর-বল্লম।
তোমাদের রবীন্দ্রনাথ মিথ্যে বলেনি, তোমাদের পিতার খুন-
তারই ছবি। তোমরা মানুষ হতে পারো না।
আমাদের পাহাড় পুড়লে, ঘর পুড়লে, জ্বলে গেলে সংসার
ঝলসে গেলে আমাদের শিশু, পাহাড় ধ্বসে জেগে উঠলে আরেকটা পাহাড়; লাশের স্তূপ,
তোমরা কোনো কালে অনুতপ্ত হবে না। বিশ্বাসঘাতকতায় তোমাদের মাঝে
কি একেকটা মীরজাফরেরই বাস?
তোমরা ভুলে যেতে পারো, আমরা পারিনা
পাহাড় আমাদের বিশ্বাসঘাতকতা শেখায়নি
বিশ্বাস করতে শিখিয়েছে পাহাড়ের মত। আমরাও মানুষ, আমাদের শীর উঁচু-
পাহাড়েরই মত। তোমরা বাঙালি, না বাঙালি- কিছুই জানো না
তবে তোমরা কি মানুষও হতে পারো না?
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



