অ্যাকোয়ারিয়ামে শুধু মুগ্ধতা
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অ্যাকোয়ারিয়াম নিয়ে আমি বেশ চিন্তিত ছিলাম। বইটা বেরুবার পর বিক্রি হবে কি না হবে, এনিয়ে দ্বন্দ কাজ করছিল মনের ভিতর। আমার পাঠক আছে কি না এ নিয়েও আমার তেমন আইডিয়া ছিল না। বুঝতে পারছিলাম না বইটা প্রকাশের পর কি হবে। আমি চিন্তিত থাকলেও প্রকাশক কোনো চিন্তিত ছিলেন না, তিনিই বারবার বলছিলেন বিক্রি-অবিক্রি নিয়ে তুমি চিন্তা কর না। বিক্রিই মুখ্য বিষয় নয়। তারপরো আমি স্বস্তি পাচ্ছিলাম না। কিন্তু দশ তারিখ থেকে মেলায় বইটা আসার পর থেকে যে পরিমাণ পাঠকের ভালবাসা আমি পেয়েছি, তা আমাকে বারবার অবাক করে দিচ্ছে। যাদের সঙ্গে আমার কথা বা পরিচয় কখনো হয়নি, তারাও এসে আমার বইটা সংগ্রহ করছে। বেশি বেশি মুগ্ধ করছে যে, অনেকজন আমার নাম জানলেও আমাকে চেনেন না, কিন্তু আমার কবিতার মুগ্ধপাঠক। সেই সঙ্গে যখন দেশের বিশিষ্ট কবিরাও আমার বই সংগ্রহ করছে, তখন সত্যি ভাল না লাগা থাকে না। ওপারের পাঠকবন্ধুরাও যখন আমার অ্যাকোয়ারিয়ামে প্রাণ খুঁজে পাচ্ছে, তখন বিস্ময়টাও দ্বিগুণভাবে বাড়ছে। সবার ভালবাসায় আনন্দ হয়, আনন্দে কান্না পায়! এত এত মানুষের সাড়া আমি পাব ভাবতে পাইনি, এখনো পাচ্ছি না। মেলায় যেমন সবার সাড়া পাচ্ছি, তেমনি ফেসবুকেও। ইনবক্সেও পর্যাপ্ত মানুষের অর্ডার আমাকে মুগ্ধ করছে। সব যেনো স্বপ্নের মতো মনে হচ্ছে!
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭
রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুন