নির্বোধ ভালোলাগা
১৮ ই মে, ২০২০ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্বোধ আমি, খুজিনি তোমায়
বুঝিনি তোমার নয়নের ডাক,
হাসিতে তুমি ফুটিয়েছ ফুল
হইনিতো আমি ভ্রমরার ঝাক।
দেখিনিতো আমি লোচন মেলিয়া
রুপেতে তুমি অনন্যা রমণী,
দীঘল কালো কেশ ছাড়িয়া
হাটিয়া চলিলে ধন্য অবনী।
সরু নাকের ছোট্ট ফুলে
হাজারো অভিলাষ ডালা মেলে,
ওষ্ঠের পাপড়ির ছোঁয়ায় ছোঁয়ায়
আহ্লাদেরা কানামাছি খেলে।
জানিনাতো আমি সুজলা তুমি
দেহাংশে তোমার সুগন্ধ ভারী,
মিষ্টি হাতে নক্সী সবুজ চুড়ি
এ যেন অজানা রুপকথার পরী।
শুনেছি তোমাতে মুক্ত ঝরে
রাতের আধার দূরে সরে,
এসেছি আজ উচু শীরে
বাধিতে তোমাকে বাহুডোরে।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০২০ রাত ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬

Good governance starts with respecting public money....
গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের...
...বাকিটুকু পড়ুন
চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব...
...বাকিটুকু পড়ুনপ্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০

প্রাপ্ত মন্তব্য
১,০০,০০০!!ঐতিহাসিক!এই ব্লগের ইতিহাসে
রাজীব নুর আপনি সর্বপ্রথম
১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!
আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।
আপনি আবার এই ব্লগে
সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!সেটা নিয়ে আমি এই...
...বাকিটুকু পড়ুন