হুজুর দিয়ে ইভটিজিং বন্ধ করা যাবে না
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পৃথিবীতে যত ধর্মের প্রচলন আছে সবকটির উদ্দেশ্য একটাই শান্তি । যদিও ধর্ম দিয়ে কতটুকু শান্তি আনা যায় এ নিয়ে আজকাল অনেক বিতর্ক হচ্ছে । ইভটিজিং এর মত ঘটনাকে অনেকে ধর্মহীন লোকেদের কর্ম বলছে । যদিও বখাটেদের একটা ধর্ম পরিচয় আছে তারপরেও তাদের বখাটেপনার বন্ধ না হওয়ার পিছনে কি কারন থাকতে পারে তা আমাদের সবাইকে আবার নতুন করে ভেবে দেখা দরকার । আসলে সুন্দরী রমনীদের দেখে আনন্দিত হওয়া একটি অতি সাধারন ঘটনা । কিন্তু তাদের উত্তক্ত করার মানসিকতা খুব কম মানুষের মাঝেই থাকে । কই ৯৯% লোক’ত শীষ মারতেই জানে না

। আমাদের সমাজে আমরা সবসময় এজন্য কিছু উৎভট শ্রেনীর পুরুষদেরকেই দোষ দিয়ে থাকি কারন অপরাধটা ওরা’ই করে । তবে হুজুরেরা এ নিয়ে অন্যমত পোষন করে । যেমন: উনারা বলেন, নারীদের দোষ ও কম নয় তারা যদি পুরুষদের আকর্ষন করার জন্য ড্রেসআপ করে তাহলে বখাটেদের দোষ দিয়ে আর লাভ কি ? এ কথায় দু-ধরনের প্রতিক্রিয়া দেখা যায়, একধরনের প্রতিক্রিয়া দেখি এরকম, তার মানে আমাদের মেয়েদের স্বাধীনভাবে সাজ-গোজ করে ঘুরে বেড়ানোর অধিকার নেই । আর তারা সাজ-গোজ করলেই পুরুষ আকর্ষিত হবে কেন ? যদি হয়ও তাহলে পুরুষদের আচরন মার্জিত হওয়া উচিত । আরেকটি প্রতিক্রিয়া হতে পারে মেয়েরা পুরুষদের তুলনায় সাজ-গোজ বেশি করবে কেন ? তারা কি পুরুষদের আকর্ষিত করার তাড়না বেশি অনুভব করে ? তাহলে তো মেয়েরা যা ডিজার্ভ করে তাই পাচ্ছে ! মানে পক্ষ-বিপক্ষ দাড়িয়ে যাবেই যাবে । এবার আপনারা যদি প্রশ্ন করেন যে ’ যে সমস্ত শিশুরা যৈান নির্যাতনের স্বীকার হচ্ছে তারাও কি পুরুষদের আকর্ষিত করার চেষ্ঠা করে ? এমনকি যে সমস্ত মাদ্রাসার-স্কুলের বাচ্চা ছেলেরা সমকামীদের প্রলোপে পড়ছে তারাও কি অন্যকে আকর্ষনের চেষ্ঠা করে ? তাহলে আমি নিশ্চিত হুজর আর কোন জবাব দিতে পারবে না !
তবে স্বাভাবিক স্বভাবের নারী-পুরুষ পরস্পরকে আকর্ষিত করার চেষ্ঠা করবে এবং এটাই স্বাভাবিক । পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীরা যেভাবে ইভটিজিং এর শিকার হয় একই রকম ভাবে নারীতান্ত্রিক সমাজ ব্যবস্থা হলে কে জানে পুরুষরাই হয়ত এর শিকার হতো । অপরাধ করা মানুষের স্বাভাবিক প্রবণতা । এ সমস্যার একমাত্র সমাধান হতে পারে সমাজে নারী-পুরুষে সমান অধিকার প্রতিষ্ঠা করা । যেটি প্রাশ্চাত্য সমাজে দেখা যায় এবং এর পিছনে প্রযুক্তির অসামান্য অবদান অনস্বীকার্য । নারী-পুরুষের কর্ম পদ্ধতি যত গায়ের শক্তি নির্ভরতা থেকে কমে বুদ্ধি-ভিত্তিক পথে অগ্রসর হতে থাকবে ততই নারী-পুরুষের বৈষম্য কমতে থাকবে । তাই, এ ক্ষেত্রে প্রযুক্তির সঠিক ব্যবহার ই হতে পারে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার শ্রেষ্ঠ হাতিয়ার । সমঅধিকার প্রতিষ্ঠিত হলে ইভটিজিং লেজ তুলে পালাবে বলেই মনে হয় ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চৌত্রিশ সেকেন্ডদামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা...
...বাকিটুকু পড়ুন