ওহে রাজাকার এই মুহুর্তে বাংলা ছাড় ,
ওরা বলে বাংলা কি তোর বাবার ?
বলি যার স্বাধীনতাকে মেনে নিতে পারিস’নি ,
কি স্পর্ধা তোদের, দাবী করিস আবার !
বলি যার দেহকে করেছিস ক্ষত-বিক্ষত !
একটু ও ন’স যার জন্য লজ্জিত !
যার হৃদয়ে ঝরিয়েছিস অজস্র রক্ত ,
দাবী করছিস তুই’ই তার ভক্ত !
বেশিদিন নয় দেশে করেছিস বোমা হামলা ,
পাশের দেশে অস্ত্র পাঠিয়ে তৈরি করেছিলি ঝামেলা !
এখন দাড়ি-টুপি নিয়ে হাটতে বেরুলে জঙ্গি বলে লোকে,
এত দুঃসাহস ! এখনও যাচ্ছিস ব’কে !
ধর্ম বিকিয়ে সুদের ব্যবসা করছিস জম-জমাট ,
নরকের ভয় তোর নেই, যা আছে সবই কপট !
স্বাধীন দেশে পরাধীনতার গান গাস ,
বুঝতেই পারছি.......... তুই পাকি খাস !
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



