somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অভিমানী মাহমুদুর রাহমানের প্রতি খোলা চিটি…

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সালাম আপনাকে। জানি আপনি ভাল নয়; ভালো থাকার কথাও না। কী করে ভাল থাকবেন? স্বাধিন নামের পরাধীন দেশে কি ভাল থাকা যায়? যেই দেশে চোখের সামনে সাধারণ মানুষ মরলেও সরকার হাসে! আবার তাদের দলের কোনো লোককে কেউ কিছু বললেই পাল্টা আক্রমন। অমানবিক নির্যাতন! অপ্রত্যাশিত অত্যাচার। সেই দেশে কী করে ভালো থাকবেন?

এই মানবতাহীন সরকারের কাছে কেন আপনার এই অভিমান। ওরা তো আপনার এই করুণ অবস্থা দেখেও আপনার উপর অত্যাচারে কোনো কমতি করেনি। যখন দেশের সাধারণ জনগন আপনার জন্য আকুল। আপনার জন্য ব্যাকুল। তখন সরকারের মুখে হাসি। তারা চায় আপনি মারা যান। যাতে তাদের মুখোশ উন্মোচন আর কেউ করবে না। তাদের গোপন তথ্য আর কেউ ফাঁস করবে না। বিবেকহীন সরকারের কাছে কেন আপনি বিবেকের কাছে বিচার চাইলেন? বিবেক মানুষের সরবচ্চ আদালত। তবে যারা মানুষ তাদের কাছে। যারা মানুষ আকারে অমানুষ, তাদের কাছে বিবেকের কোনো প্রশ্নই আসে না। অতএব আপনি দুধ ভেবে বিষ পান করতে যাবেব না প্লিয।

আপনাকে হারিয়ে ফেললে মুখের ভাষা হারিয়ে ফেলবো। সত্যিকারে কন্ঠ রুদ্ধ হয়ে যাবে স্বাধীনতা। সাহাসের সুদৃঢ সীসার প্রাচীরভেঙ্গে চুরে শেষ হয়ে যাবে। দেশের মূল্যবোধেরভিত নষ্ট হয়ে যাবে। সাধারণ জনগনের নিরাপত্বা শেষ হয়ে যাবে। আপনি ছিলেন দর্শক, অসাধারণ দর্শন ছিল আপনার মাঝে। আপনি ছিলেন পর্যবেক্ষক, পর্যবেক্ষণের দায়িত্ব ছিল আপনার মাঝে। আপনাকে আমরা জীবিত চাই। আপনাকে আমরা কারা মুক্ত চাই। আপনাকে আমরা সুস্থ দেখতে চাই। আমরা আবার সম্পাদক হিসেবে আপনাকে দেখতে চাই। আপনি দেশের গর্ব। আমাদের অহংকার।

প্লিয! আপনি না খেয়ে মরতে যাবেন না। আপনি তাদের উদ্দেশ্য সফল করতে দিবেন না। তারা তো চায় আপনাকে খুন করতে। আপনাকে ধ্বংস করে তাদের পথের কাটা মুক্ত করতে । আপনি কেন তাদেরকে এই সুযোগ দিবেন? সারা জীবন ভালো কাজ করে কেন শেষ মুহূর্তে আত্মহত্যা করতে যাবেন? আল্লাহ্‌র উপর আস্তা রাখুন। তিনি আছেন। সাহায্য করবেন। অনুগ্রহ করে আত্মহত্যার পথ থেকে ফিরে আসুন। শয়তান যখন বেশি বাড়তে বাড়তে সীমালঙ্ঘন করছিল, তখন তাকেও বঞ্চিত করা হয়েছিল। লাঞ্ছিত করা হয়েছিল। কিছুদিন আগে ইসরাইলেও গজব পড়েছিল। বাড়াবাড়ির শাস্তি তারা নগদ পেয়েছিল। আমাদের দেশেও তাই হবে ।

প্রধানমন্ত্রীর উচিৎ ছিল আপনার পাশে আসার। আপনার অভিমান ভেঙ্গে দেয়ার। আপনার দাবিগুলো মেনে নেয়ার। কিন্তু তিনি তা করেন নি। অতচ আপনার এই সামান্যতম দাবির সাথে সংবিধানের কোনো মিল নেই। সংবিধান লঙ্ঘনের কোনো ভয় নেই। আপনি দাবি করেন নি, আপনাকে মুক্তি দিতে হবে; আপনার উপর নির্যাতন বন্ধ করতে হবে। আপনার দাবি সম্পূর্ণ বেতিক্রম। মানবতাবাদী মানুষের দাবিই বলে দেয় তাঁর মানবতা কতটুকু। আপনার বেলায়ও তাই হল। কিন্তু সরকার নিশ্চুপ! সে পরিহাস করছে। হোলি খেলা খেলছে।

আপনার জন্য যে আমাদের কষ্ট হচ্ছে। আমাদের শ্বাস রুদ্ধ হচ্ছে। আমাদের চোখ দিয়ে পানি পড়ছে। আমাদের কষ্টটা একটু ভাবুন। আমাদের ব্যথাটা একটু অনুভব করুণ। আপনার নিয়ে আমরা উদ্ধিগ্ন। সারাক্ষণ আপনার জন্য খুদার কাছে প্রার্থনায় মশগুল। আপনি আর না হয় আমাদের জন্য নিজের এই অভিমানটা ভেঙ্গে দিন। আমাদের কষ্ট থেকে মুক্তি দিন। সরকারের উদ্দেশ্য সফল থেকে বিরত করুন। সুস্থ থাকার চেষ্টা করুন।

ইতি আপনার এক পাঠক
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×