somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:-/ :-/ :-/ প্রজন্ম চত্তর থেকে বলছি; এলাকা ভিত্তিক ব্লগারদের নিয়ে প্রোগ্রাম করতে আগ্রহী। :-/ :-/ :-/

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উপরের ইমোগুলো ( :-/ :-/ :-/ ) যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে স্লোগান মুখর ইমো হিসেবে বিবেচিত হবে।

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে এলাকা ভিত্তিক আন্দোলন গড়ে তোলার জন্য সকল ব্লগারদের দৃষ্টি আকর্শন করছি। অনেকে হয়ত বলতে পারেন যে প্রজন্ম চত্তরে আন্দোলনকে আরো বেগবান করার জন্য সেখানে যোগ দিলে বরং ভালো হয়। আমিও তাই মনে করি, তবে এলাকা ভিত্তিক আন্দোলন করার গড়ে তোলার পিছিনে আমার ধারনাটা একটু ভিন্ন।

বিভিন্ন জেলা শহর থেকে প্রতিদিন শতশত মানুষ প্রযন্ম চত্তরে আসছেন আমাদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করার জন্য যা এই আন্দোলনের একটি উল্লেখযোগ্য দিক। তবে এতে করে কিছু সমস্য যে হচ্ছে না তা কিন্তু একদম'ই বলা যাবে না। যেমন ধরুন; দূরের জেলা শহর থেকে ঢাকায় এসে থাকার ব্যপারে কষ্ট হচ্ছে, খাওয়ার কষ্ট হচ্ছে, অনেকে এমন আছেন যাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়, তবুও স্বাধীনতার চেতনার টান তাদেরকে ধরে রাখতে পারে নাই কোন মতেই। প্রযন্ম চত্তরে আসতে পারাটাই যেন তাদেরকে স্বাধীনতা যুদ্ধে শামিল হওয়ার মতন সুখ দিতে পেরেছে। সত্যি আমরা চাইলে কি না পারি!!! :) :) :)

ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ

আমি হয়ত এক কথায় এই পোষ্ট শেষ করে দিতে পারতাম কিন্তু তাতে করে আপনাদের কাছ থেকে আশানরুপ সাড়া হয়ত পেতাম না। তাই এই বাড়তি কিছু কথা বলতে একরকম বাধ্য হয়েছি। এখন আসেন আসল কথায়।

ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ

আমি আসলে আমার এলাকার ব্লগারদের সাথে একটা গেট-টুগেদার করতে চাচ্ছি। তবে অবশ্যই ঐসব ব্লগারদের সাথে যারা এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন। যদি আশপাশের এলাকা থেকেও কেউ এসে আমাদের সাথে যোগ দিতে চান তবে তাদের কেও আমরা আমন্ত্রন জানাচ্ছি। আমি দোলাইপাড় এলাকায় আছি, এবং আমার আশপাশের এলাকার সকল ব্লগারদের আমন্ত্রন জানাচ্ছি আমার সাথে যোগাযোগ করার জন্য। আগামী বৃহস্পতি বার আমরা এলাকা ভিত্তিক একটি প্রোগ্রাম করতে চাচ্ছি।

এক্ষেত্রে আমরা দিনের শুরুটা মানব্বন্ধন দিয়ে শুরু করতে চাচ্ছি, এরপর দিনের মাঝামাঝি সময়ে এলাকার ভিতর দিয়ে মিছিল করতে করতে রাস্তায় চলাচলরত মানুষদের আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার আহব্বান জানানো, এবং এরপর বিভিন্ন এলাকার ভিতর দিয়ে মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে শাহাবাগ প্রযন্ম চত্তরে গিয়ে মিছিল শেষ করা। সর্বশেষ আমাদের মিছিলের সাথে যোগদানকৃত নূতন আন্দোলনকারীদের নিয়ে প্রযন্ম চত্তরের আন্দোলনকারীদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করার মাধ্যমে আমাদের প্রোগ্রামের সমাপ্তি টানবো।

এরচেয়ে ভালো আইডিয়া যদি কারো কাছে থাকে তবে গেট-টুগেদার এর সময় আমরা সেসব আইডিয়া নিয়ে অবশ্যই আলোচনা করব। আশা করি সকলে যার যার অবস্থান থেকে এই আন্দোলনে শরীক হওয়ার জন্য অবশ্যই সাড়া দিবেন।

ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
আমি বিশেষ করে যাত্রাবাড়ি, দোলাইপাড়, মীরহাজিরবাগ, দনিয়া, শ্যামপুর, গেন্ডারিয়া, সূত্রাপুর, ধোলাইখাল, ওয়ারী এইসব এলাকার ব্লগারদের আমন্ত্রন জানাচ্ছি আমার সাথে যোগাযোগ করার জন্য। পর্যাপ্ত নিরাপত্তা এবং মিডিয়া কাভারেজ এর ব্যপারে সর্বাত্তক সহায়তা করতে পারব বলে আমি আশা রাখি। আমার জানা মতে এই সকল এলাকায় আমাদের অনেক ব্লগার আছেন এবং সকলেই সাড়া দিবেন বলে আমার বিশ্বাস।
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ

সকলকে ধন্যবাদ জানিয়ে আমার পোষ্টের ইতি টানছি এবং পোষ্টে যেকোন রকমের ভুলভ্রান্তির জন্য সকলের নিকট আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি।

আমার সাথে যোগাযোগের মাধ্যম নিচে দেয়া হল।

মোবাইলঃ
০১৫৫৭-৭৫২১৪৯,
০১৭১১-০০১১২৪,
০১৮১৯-৪১৯৫০৮,
০১১৯৫-৫০৪২২২

ইমেইলঃ
[email protected]
[email protected]

সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×