somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

X( ঢাকা শহরে জমি বিক্রির নাম নেয়া = দালাল বিড়ম্বনার শুরু X(

২৮ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা শহরে থাকবেন আর দালালের খপ্পরে পড়বেন না তা কি করে হয়!!?

এই শহরে সকল সমস্যার সমাধান করে থাকেন কতিপয় দালাল সাহেবরা। আপনি সমস্যা বলবেন আর তারা হাজির করবে সমাধানের উপায়। তাদের হাতে যেন আছে এক জাদুর কাঠি, সেই কাঠির ছোয়া পেলে আপনিও ধন্য হয়ে যাবেন। আপনাকে এমন সব উপায় বের করে দিবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাদের কথা শুনলে আপনি কেন আপনার চৌদ্দ গুষ্টি তাদের কথার মোহে পড়ে যাবেন।

গত কয়েক দিনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি,

শুরুটা ছিল খুবই সাধারন ভাবে। আমার ছোট খালা তার ব্যক্তিগত প্রয়োজনে ঢাকার কমলাপুর এর পাশে আমিন মোহাম্মদ এর গ্রীন মডেল টাউন এর A - Block এর একটি জমি বিক্রি করবে বলে মন স্থির করেন। উল্লেখ্য যে, উক্ত জমিতে আমার মা সমান অংশীদার। আমার মা জমি বিক্রির পক্ষে ছিলেন না, কিন্তু আমার খালার পীড়াপীড়িতে তিনি রাজি হন। কিন্তু বিক্রি করব বললেই তো আর হল না, বিক্রি করার জন্য দরকার ক্রেতা। আর ঢাকা শহরের জমি ক্রয় করবেন এমন ক্রেতা তো আর কাঁচা বাজারে পাওয়া যাবে না। ক্রেতা খুজার জন্য লাগবে একজন দালাল। আমার পিতা তার এক পূর্ব পরিচিতকে কল দিলে তিনি একজনের নম্বর দিলেন। আর তাকে কল করা মাত্রই প্রদীপের দৈত্যের মত এসে উদয় হলেন বাসায়। :)

যাক, এখন তবে সব সমস্যার সমাধান হবে। - আমার পিতার ধারনা |-)

কিন্তু সমস্যার তো মাত্র শুরু, আর এই কথাটা বুঝতে আমার ১৫ মিনিট এর বেশি লাগে নাই। উক্ত ব্যক্তির কথা শুনে মনে হচ্ছিল জমির ক্রেতা আর বিক্রেতার মধ্যে তিনি থাকবেন পদ্মা সেতুর মত। যেখানে আপনাকে যেতে এবং আসেতে উভয় পথেই টোল দিতে হবে। তার কথা শুনে মনে হচ্ছিল, জমির বর্তমান মালিক এবং যিনি কিনবেন তাদের মধ্যে সরাসরি কথা বলার কোন দরকার নাই। তার ভাব খানা এমন যে, (আমি আছি কি করতে?)। জমির বর্তমান মালিকের সাথে তিনি নিজেই দাম-দর ঠিক করবেন। এরপর যিনি কিনবেন তার কাছে কত দাম বলা হবে তা বিক্রেতার জানার প্রয়োজন নাই। আমাদের জমির কাগজ নাকি তার মুখস্ত, এমনকি এই জমির পর্চা সমূহ ও অন্যান্য কাগজ নাকি তার বাসায় -ই আছে। প্রায় দুই ঘন্টা ধরে পকর-পকর এর মাঝে কিছু আপ্যায়ন। অবশেষে তার কথার সারাংশে যা বুঝলাম, উক্ত Terms & Conditions এ রাজি থাকলে জমি বিক্রি করতে পারবেন নইলে পারবেন না।

উক্ত ব্যক্তির কথা শুনে শুধু ভাবছিলাম যে, মানুষ এত নির্লজ্য কি করে হয়?!!! X((

একটানা গত কয়েক দিন ধরে এহেন দালাল সমাচার X(( দেখা ও শুনার পর আমার মনে হল। আমরাই এই সব লোকজন দের সুযোগ করে দিচ্ছি আমাদের সাথে এমন করার জন্য। আমরা যদি সচেতন হই তবে আমাদের সাথে প্রতারণা করার সুযোগটাই এরা পেত না। বাংলা একাডেমীর উচিৎ, দালাল এর সমার্থক শব্দ হিসেবে প্রতারণাকে যুক্ত করে নেয়ার।

এই ব্লগে আমি অনেক সমস্যার সমাধান হতে দেখেছি।
তাই আজ আমি এই ব্লগের দারস্থ হয়েছি।
আমার পিতার অনুমতি ব্যতিরেকে আমি উক্ত পোষ্ট করছি। গালমন্দ খাওয়ার সমূহ সম্ভাবনা আছে মনে হচ্ছে। কিন্তু এরপর ও দালাল এর বিড়ম্বনা থেকে তো অনেক ভাল।

জমির বিবরনঃ



সত্যিকার অর্থে যদি কোন আগ্রহী ক্রেতা জমি কিনতে ইচ্ছুক হন তবে তিনি সরাসরি যোগাযোগ করতে পারেন।
বিদ্রঃ জমির কাগজপত্র যাচাই করার জন্য বিক্রেতা নিজে আপনাকে সর্বাত্নক সহযোগিতা করবেন।
Whatsapp - +8801670360120
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:১৯
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×