somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাহাদের মধ্যে কি ভালবাসা বলিতে কিছু নাই!!!:((:((X(

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাহাদের মধ্যে কি ভালবাসা বলিতে কিছু নাই? তাহারা কি ইহার গুরুত্ব বোঝেন না?

আগামীকাল ভালবাসা দিবস। শফিক সাহেবের কল্যাণে আমাদের দেশে এই দিবস আমদানি হয়েছে (দুর্জনেরা এর মধ্যে নতুন প্রজন্মকে নষ্ট করার ষড়যন্ত্র খুঁজে পেয়েছেন;))। যাই হোক, আমাদের মত যারা ভালবাসা জিনিসটার সাথে প্র্যাকটিক্যালি জড়িত, তাদের কাছে এটি একটি বিশেষ উপলক্ষ নিয়ে আসে; সেই উপলক্ষটি একটু অন্য রকম ভালবাসার; অনেকের জন্য মাত্রাছাড়া;) ভালবাসার (আচ্ছা, ভালবাসার কি কোন মাত্রা আছে?)। তবে যাহারা ভালবাসা নামক জিনিসের স্বাদ পান নাই, তাহাদের কথা বলিতে পারিনা (আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন ভালবাসার কথা বলছি। এটি নিশ্চয়ই ভাই-বোন টাইপের ভালবাসা না)।

যাই হোক, সমস্যা হল অন্যখানে। কাল আমাদের ডিপার্টমেন্টে সকাল ১০টায় ক্লাশ শুরু হবে, শেষ হবে বিকেল ৪টায়। আমার ইয়ে এই কথা শুনে তো যারপরনাই হতাশ! ইহা কেমন কথা! তাহাদের (শিক্ষককুলের) মধ্যে কি ভালবাসা বলিতে কোন জিনিস নাই?X((

আছে কিনা আল্লাহই জানেন। তিনিই তো সবজান্তা। যে স্যার ১০টায় ক্লাশ নিবেন, তিনি বর্তমানে বিরহে আছেন। বেশ কিছুদিন আগে তার ডিভোর্স হয়েছে। বর্তমানে বিধবা অবস্থায় আছেন। বেচারার বয়স বেশি হয় নাই। এর মধ্যেই এই অবস্থা!:(( ( সুতরাং ভালবাসা কি জিনিস, তা তিনি বুঝলেও, কাল মনে হয় রাগ করেই ক্লাশ নিবেন।

আরেক স্যার ক্লাশ নিবেন দুপুর ১২টায়। তিনি গত দুটি ক্লাশে রোল কল করেননি। তাই তিনি আগামীকাল ৩টি ক্লাশের একসাথে প্রেজেন্ট দিবেন। যার কারণে ইচ্ছা থাকলেও ক্লাশ মিস দেয়ার কোন সুযোগ নেই। স্যারের বয়স প্রায় ৬৫-৭০ হবে। তিনি নিজেই কথায় কথায় বলেন ৩২ বছরের টিচিং এক্সপারিয়েন্স! তাইতো! যেইসেই কথা! ৩২ বছর!!! তার কাছে ভালবাসা তো এখন বাসী হয়ে গেছে। সুতরাং তিনিও ভালবাসা দিবসের তাৎপর্য বুঝতে অক্ষম।:((

আরেকজন ম্যাডাম ক্লাশ নিবেন বিকাল ৩টায়। তিনি অবশ্য খুবই ইয়াং। সবে জয়েন করেছেন। এখনো বিয়ে করেছেন কিনা তা আমাদের কাছে পিএইচডির বিষয়! এ ব্যাপারে নানা মতবাদ চালু আছে। কেউ বলে বিয়ে করেন নি। আবার কেউ বলে একজন মেজরকে বিয়ে করেছেন। অবশ্য সবি উড়ো মতবাদ। কোন প্রমাণ হাজির করতে কেউ আজ পর্যন্ত সফল হয় নি। আবার কোনোকোনো ছাত্র এসব মতবাদের ধার ধারেননা। তারা ম্যাডামের ফিদা হয়ে বসে আছেন।:P ম্যাডামের ক্লাশ নিয়ে তাদের বরাবরই বিশেষ আগ্রহ।;) ম্যাডাম যেদিন বললেন যে আগামীকাল ক্লাশ নিবেন, আমরা তখন তাকে মনে করিয়ে দিলাম ভালবাসা দিবসের কথা। ম্যাডাম এর প্রতিত্তরে বললেন, "ঐদিন তোমাদের ভালবাসা দিবস ক্লাশের মধ্য দিয়েই শুরু হবে।" আমাদের মেজাজ গেল চরম খারাপ হয়ে।X(X(X( অন্যদিকে আমাদের ফিদা বন্ধুরা তো আনন্দে ডগমগ। তারা আশার আলো দেখিতে পাইতেছে!;););)

আপনারাই বলেন কাহাতক সহ্য হয়! ঢাবির শিক্ষকদের বলা হয় জাতির বিবেক। এখন জাতির বিবেকের কাছে প্রশ্ন আপনাদের মধ্যে কি ভালবাসা নামক বস্তুটির (নাকি বায়বীয় পদার্থ;)) কোন উপস্থিতি নাই?
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৪৩
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

×