এবার বইমেলায় যৌবনযাত্রার আহ্বান: যুদ্ধাপরাধীদের বিচার হোক
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাত্র সাড়ে সাতটা। আজ বইমেলা থেকে বই কিনে বের হয়েছি। হাত বইয়ে পূর্ণ। হঠাৎ একটি ব্যানার দেখে বেশ অবাক হলাম। যৌবনযাত্রার ব্যানার। যুদ্ধাপরাধীদের বিচার হোক- আপনার মন্তব্য চাই। তারপর সামনে দেখলাম কিছু সংখ্যক মানুষ যারা একটি টেবিল নিয়ে বসেছে। সামনে কয়েকটি চেয়ার। খুব সম্ভবত তারা যৌবনযাত্রা ওয়েবসাইটটির কর্ণধার। আর কয়েকজন মানুষ মন্তব্য করছে।
নির্বাচন-পূর্ববর্তী সময়ে খুব সম্ভবত অমি রহমান পিয়াল ভাইয়ের একটি পোস্ট, যার মূল প্রতিপাদ্য ছিল যুদ্ধাপরাধীদের বিচার দাবি করার জন্য যৌবনযাত্রাকে ধন্যবাদ জ্ঞাপন, নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়। তখন যৌবনযাত্রার যুদ্ধাপরাধীদের বিচার দাবি করার নৈতিকতা আছে কিনা- সেটাই ছিল মূল আলোচনা-সমালোচনার বিষয়। এমন অনেক ব্লগার ছিলেন যারা যুদ্ধাপরাধীদের বিচার চান কিন্তু যৌবনযাত্রার আহ্বানকে ভালভাবে নিতে পারেন নি।
এক্ষেত্রে একটি সবিনীত বিষয় উপস্থাপন করতে চাই। আজ কোন এক স্টলে দেখলাম "আমাদের কথা" নামে একটি বুলেটিন। এখানে লেখা ছিল যে বুলেটিনটি পতিতাদের একটি সংগঠনের মুখপাত্র। আমার প্রশ্ন হল- এখন পতিতাদের এই সংগঠনটি যদি যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে, তাহলে আমরা এটিকে কিভাবে গ্রহণ করব? তাদের দাবিটিকে আমরা সহজভাবে নেব নাকি তাদের এ ধরণের দাবি তোলার নৈতিকতা আছে কিনা- সে প্রশ্ন তুলব?
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?
ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের...
...বাকিটুকু পড়ুন
(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)
ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।
এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল
করিম গ্লোবাল টাওয়ার।
আর...
...বাকিটুকু পড়ুন
এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে...
...বাকিটুকু পড়ুন
সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি...
...বাকিটুকু পড়ুন