somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা শোকবিহ্বল!

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল থেকেই মনটা বেশ ভালো ছিল। কারণ, আজ কার্জন স্যারের ক্রিমিনলোজি ক্লাশে প্রেজেন্টেশন ছিল। প্রজেন্টেশন ভাল করতে পারি বা না পারি, সবার মধ্যেই এক ধরণের আনন্দ বিরাজ করছিল। আজ প্রথম দিনে ১ থেকে ৪০ রোল পর্যন্ত সবার প্রেজেন্টেশন ছিল। সকাল ৮টায় শুরু হল, শেষ হল সোয়া দশটার দিকে। আমাদের স্যার ক্লাশে বসেই তাৎক্ষণিক মার্ক দিয়ে দেন। ফুরফুরে মনে ক্লাশ থেকে বের হয়েছি। কেননা, আমার প্রত্যাশার অতিরিক্ত মার্ক আমি পেয়েছি। তাও আবার এমন একজনের কাছ থেকে পেলাম যিনি আমার উপর একটি অনাকাঙ্খিত ঘটনায় বিরক্ত ছিলেন; এখনো আছেন কি-না জানিনা।

যাই হোক, ক্লাশ থেকে বের হয়ে সামনে যেতেই আমাদের একটি বান্ধবী নিশা হঠাৎ দৌড় দিল। আমি একটু হকচকিয়ে গেলাম। ও দৌড়াচ্ছে কেন! দেখলাম নিশা দৌড়ে গিয়ে নুসরাতকে ধরল। নুসরাত অঝোরে কেঁদে যাচ্ছে। একটি মোটামুটি ছোট-খাটো জটলার সৃষ্টি হল। আজাদকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে রে। আজাদ বলল নুসরাতের বাবা মারা গেছেন। এই মাত্র তার ভাই খবর নিয়ে এসেছে। মনটাই খারাপ হয়ে গেল!

ওর পুরো নাম নুসরাত জাহান ফেরদৌসী। সবসময় হাসিখুশি একটি মেয়ে। মিশুক প্রকৃতির। সদালপী। তার মুখে সবসময় হাসি লেগেই থাকে। কিন্তু আমরা এখন আর হাসিমাখা মুখটা দেখতে পারব না। আমরা তার কাছে গেলাম। কিন্তু কি বলব, কি করা উচিৎ-তা বুঝতে পারছিলাম না। নির্ঝরকে দেখলাম শান্তনার বাক্য শুনাচ্ছে। কিন্তু নুসরাত নির্বিকার। নির্ঝর আর নিশু নুসরাতকে নিয়ে সিএনজিতে করে ফার্মগেট চলে গেল। ওখান থেকে আজই কক্সবাজার যাবে। ওদের বাড়ি কক্সবাজারে। সেখানেই ওর বাবা শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। লিভার ক্যান্সারে ভুগছিলেন। মাত্র ৫৪ বছর বয়সে সকলকে কাঁদিয়ে এক অজানা-অচেনা স্থানে চলে গেলেন। জানি না তিনি সেখানে কেমন করে দিন কাটাবেন!

বাবার আত্মার শান্তি কামনা করে একটি ব্যানার লিখতে দিলাম আমরা। সকলের মন খুবই খারাপ। নিশা, মনির ওদের চোখে পানি। জানিনা কী এক অজানা কারণে আমার চোখেও পানি চলে আসল। আমরা স্যারকে বলে পরবর্তী ক্লাশটা ক্যানসিল করি। নুসরাতের বাসায় সবার যাবার ইচ্ছা থাকলেও যাওয়ার উপায় নেই।

আমি বাসায় চলে এলাম। মনটা বিমর্ষ! ভাবতেই পারছিনা একজন মানুষ মাত্র চুয়ান্ন বছর বয়সে চলে গেলেন। নুসরাতের আনন্দ শেষ হয়ে গেল! জানিনা ওর মুখে আবার কবে হাসি দেখতে পাব! মানুষের জীবনে সবচেয়ে কঠিন শোকসংবাদ খুব সম্ভবত বাবা-মা আর সন্তানের মৃত্যু। সেই কঠিন শোকসংবাদটাই নুসরাতকে শুনতে হল খুব তাড়াতাড়ি। ভাল লাগছে না! আর লিখতে ইচ্ছে করছেনা!

নুসরাতের বাবার অনাকাঙ্খিত প্রয়াণে আমরা সবাই শোকাহত। তার আত্মার শান্তি কামনা করছি।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১৬
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×