somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মনিরপেক্ষতা: সংবিধানের বিলুপ্ত ১২নং অনুচ্ছেদ এবং বিকৃত ব্যাখ্যা

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ছোটবেলা থেকেই ধর্মনিরপেক্ষতা নিয়ে আলোচনা-সমালোচনা শুনে আসছি। কিন্তু কখনোই বিষয়টি ভাল করে বুঝতে পারতাম না। এখন আমি আইনের ছাত্র বিধায় আমাদের বাহাত্তরের সংবিধানের ধর্মনিরপেক্ষতার অনুচ্ছেদটি পড়ি। এটি পড়ার পরে আমার কাছে মনে হয়েছে এত চমৎকার একটি অসাম্প্রদায়িক ধারণার কত বিকৃত ব্যাখ্যাই না দেয়া হয়েছে! কেউ এটির সমালোচনা করছেন বুঝে, আবার কেউ করছেন না বুঝেই। অনেকে আবার ধর্মনিরপেক্ষতাকে ধর্মহীনতা হিশেবে সমালোচনা করেন। ১৯৭২ সালের বাংলাদেশের মূল সংবিধানকে বলা হয় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এবং আদর্শ সংবিধান। এ সংবিধানে মূলনীতি হিশেবে গ্রহণ করা হয় গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদকে। এগুলোই ছিল আমাদের মুক্তিসংগ্রামের অনুপ্রেরণা।

অথচ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসেই সংবিধানকে ক্ষতবিক্ষত করেন। আমাদের মূলনীতিসমূহকে, যেগুলো বাংলাদেশ সৃষ্টির পিছনে আদর্শ হিশেবে কাজ করেছে, পরিবর্তন করে দেন। বাতিল করে দেন ধর্মনিরপেক্ষতা সম্বলিত ১২নং অনুচ্ছেদকে। আমি নিচে বাতিলকৃত ১২ অনুচ্ছেদটি তুলে দিচ্ছি:

"ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। ধর্মনিরপেক্ষতার নীতি বাস্তবায়নের জন্য---
(ক) সর্বপ্রকার সাম্প্রদায়িকতা,
(খ) রাষ্ট্র কর্তৃক কোন ধর্মকে রাজনৈতিক মর্যাদাদান,
(গ) রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার,
(ঘ) কোন বিশেষ ধর্মপালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাঁহার উপর নিপীড়ন বিলোপ করা হইবে।"


এই অনুচ্ছেদটি হল ধর্মনিরপেক্ষতার পূর্ণাঙ্গ সংজ্ঞা। এর চেয়ে চমৎকার অসাম্প্রদায়িক বিধান আর কি হতে পারে! অথচ এটিকে বাতিল করে দিলেন জিয়াউর রহমান। প্রতিনিয়ত এটিকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়। এই বিধানটি না-কি ধর্ম বিরোধী! অথচ এই বিধানটি মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি একটি চমৎকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার রক্ষাকবচ ছিল।

এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। অনেকে মনে করেন, আমরা ধর্মনিরপেক্ষতার ধারণা নিয়েছি ভারতের সংবিধান থেকে। অথচ সত্য এই যে, বাংলাদেশের সংবিধান বিধিবদ্ধ হবার চার বছর পরে ভারত রাষ্ট্রের সংবিধানে 'ধর্মনিরপেক্ষতা' রাষ্ট্র পরিচালনার একটি নীতি হিশেবে সংযোজন করে।

ভবিষ্যতে আরেকটি বিস্তারিত পোস্ট দেয়ার ইচ্ছা রইল।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২০
২৫টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×