somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এসব কোনভাবেই সহ্য করা যায়না!

২৬ শে মার্চ, ২০০৯ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হ্যাঁ, সহ্য করা যায় না; কিন্তু এরপরও আমরা সহ্য করেছি। বাঙালি সহ্য করেছে। স্বাধীনতার জন্য তারা সবকিছু সহ্য করতে প্রস্তুত ছিল। আমি যদি ১৯৭১ সালে তরুণ থাকতাম, আমি পারতাম এগুলো সহ্য করতে? ভাবতেই আমার গাঁ শিউরে উঠছে।

এটিএন বাংলায় প্রচারিত "মুক্তিযুদ্ধের ইতিহাস" নামক প্রামাণ্য চিত্রটি দেখলাম। বিদ্যুত না থাকার জন্য প্রথম থেকে দেখতে পারিনি। সত্তরের নির্বাচনের পর বঙ্গবন্ধুর ভাষণ থেকে দেখা শুরু করলাম। দেখছিলাম চরম কৌতুহল নিয়ে। কারণ, এ ধরনের দুর্লভ ভিডিওচিত্র-তথ্যসমৃদ্ধ কোন প্রামাণ্যচিত্র আমি আগে দেখিনি।

কিন্তু বাঙালি উদ্বাস্তুদের দৃশ্য দেখে নিজেকে আর ঠিক রাখতে পারছিলাম না। এও কি সম্ভব! কি অবর্ণনীয় কষ্ট! মানুষ এভাবে ধুকে ধুকে মরেছে! পুষ্টির অভাব! খাদ্যের অভাব! বাসস্থানের অভাব! মায়ের বুকের দুধ খাবে বাচ্চা; কিন্তু মায়ের বুকে দুধ নেই। একটি কিশোরীকে দেখানো হল। যাকে উপুর্যপরি ধর্ষণের পর মাথায় গুলি করা হয়। তারপরও মেয়েটি বেচেঁ ছিল। কিন্তু চিকিৎসা গ্রহণের কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়।

স্বাধীনতার বিরোধীতাকারীরা এখনো বলে থাকে যে, মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয় নি। অথচ প্রামাণ্য চিত্রটিতে যুক্তরাজ্য ভিত্তিক "সেভ দ্য চিলড্রেন"-এর একজন ডাক্তার '৭১-এর অক্টোবরে বিদেশী সাংবাদিকদের কাছে বলেন, এ যাবৎ প্রায় ২ লাখ শিশু পুষ্টির অভাবে মারা গেছে। সেভ দ্য চিলড্রেন-এর মতে, ভারতে যে এক কোটি বাঙালি উদ্বাস্তু আশ্রয় নিয়েছিল, তার মধ্যে ৮ লাখ শিশু মারা যায় এই নয় মাসের মধ্যেই। উল্লেখ্য, "সেভ দ্য চিলড্রেন" তখন পশ্চিমবঙ্গে বাঙালি উদ্বাস্তুদের সেবায় নিয়োজিত ছিল। মাদার তেরেসাও বিস্মিত হয়েছেন উদ্বাস্তু বাঙালির অসহায়ত্ব দেখে। তিনি বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশের পাশে দাড়াতে। বিশ্ব বিবেক নাড়া দিয়েছিল। কিন্তু বিবেক নাড়া দেয়নি আমাদের মুসলিম দেশগুলোর মানুষের। আমেরিকার সরকার আমাদের সমর্থন না দিলেও আমেরিকার মানুষ আমাদের পক্ষে ছিল। তারা বাঙালির জন্য টাকাও তুলেছিল। কিন্তু মুসলিম বিশ্বের কোন সরকার তো দূরের কথা- কোন মানুষও আমাদের পাশে এসে দাড়ায়নি। এর চেয়ে কষ্টকর কথা আর কি থাকতে পারে!

ভারত-রাশিয়াকে শুধু কৃতজ্ঞতা আর কৃতজ্ঞতা। তারা না হলে আমাদের স্বাধীনতা এতটা তাড়াতাড়ি আসত না।

এটিএনকে অসংখ্য ধন্যবাদ এমন একটি চমৎকার দুর্লভ ভিডিও চিত্রসম্বলিত প্রামাণ্য চিত্র আমাদের উপহার দেয়ার জন্য। ভবিষ্যত প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ হয়ে থাকবে এই প্রামাণ্যচিত্রটি।
২১টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×