somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শারমিন সুলতানা লিলি'র মিথ্যা সংবাদ পরিবেশন এবং একটি প্রতিবাদ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন লেখালেখি করি না। শুধু বিভিন্ন পোস্ট পড়ে যাই এবং মন্তব্য করে যাই।

কিন্তু আজ লিখতে বসলাম। শারমিন সুলতানা লিলি নামক ব্লগার একটি পোস্ট দিয়েছেন ঢাবির বঙ্গবন্ধু হল থেকে গভীর রাতে গার্ল ফ্রেন্ড সহ ছাত্রলীগ কর্মী উদ্ধার। অনেকে সেই সংবাদ বিশ্বাস করে কমেন্টও দিয়েছেন।

যাই হোক, আসল ঘটনা এবার বলা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের যে ছাত্রটিকে নিয়ে অভিযোগ এসেছে, সেই ছেলেটি আমারি ডিপার্টমেন্টের অর্থাৎ আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। সঙ্গত কারণেই আমি তার নামটি উল্লেখ করছি না। ছেলেটি থাকে বঙ্গবন্ধু হলের ২১১ নম্বর রুমে। মোট ছয়জন ঐ রুমে একসাথে থাকে।

ছেলেটি জ্বর, কাশি ও সর্দিতে ভুগছে। ১০৪ ডিগ্রি জ্বর। গতকাল রাত ১২টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং সারা রাত সেখানে অবস্থান করে। সকাল বেলা হলে ফিরে আসে। দুপুরের দিকে তাকে দেখতে তার বান্ধবী (বা গার্লফ্রেন্ড, যাই বলেন) আসে। বিস্ময়কর ব্যাপার হল, মেয়েটি যে কোনভাবেই হোক তার রুমে চলে যায়! অথচ ছেলেদের হলে মেয়েরা সর্বোচ্চ গেস্টরুম পর্যন্ত যেতে পারে।

যাই হোক, মেয়েটি রুমে চলে আসায় অন্যান্য ছাত্ররা বিষয়টি লক্ষ্য করে এবং তাৎক্ষণিক তারা হল প্রোভোস্টকে অবহিত করে। হল প্রোভোস্ট দুপুর পৌনে একটার দিকে এসে মেয়েটিকে নিয়ে যায় এবং আশ্চর্যজনকভাবে পুলিশের কাছে সোপর্দ করে। অথচ, ছেলেটি এখনো তার রুমে অবস্থান করছে।

এবং বর্তমান সময়ের প্রচলন অনুযায়ী, ছেলেটি স্বাভাবিকভাবেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত! তা না হলে তো হলে অবস্থান করতে পারার প্রশ্নই আসে না।

এই হল সমস্ত ঘটনা! অথচ, লেখক সেটাকে রঙচঙ মেখে নিজের মত করে বিকৃত করে লিখলেন! ছেলেটি তো রাত্রে তার হলেই ছিল না। অথচ, লেখিকা লিখেছেন, গভীর রাত্রের ঘটনা! ছেলেটি যে রুমে থাকে, সেটিতে মোট ৬ জন ছাত্র অবস্থান করে। সেখানে কি করে একটি ছেলে-মেয়ে আপত্তিকর কার্যকলাপ করতে পারে, তা আমার বোধগোম্য নয়। রুমটি যদি ডাবল বেডের হত, তাহলেও না হয় বিশ্বাস করার একটি যু্ক্তি থাকত।

আশা করি, পাঠকরা এবার বুঝতে পারছেন লেখকের উদ্দেশ্য।


পুনশ্চ: দু;খিত; রুম নম্বর ২০৯ হবে, ২১১ নয়! শারমিন সুলতানা লিলি'র পরবর্তী পোস্টে দেখলাম, 'লেনিন' নামটি লেখা হয়েছে। লেনিন হল এই অসুস্থ ছেলেটির বন্ধু, যার কথা আমি লিখেছি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৪
৩২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

×