চৌকাঠে পিশাচের কালো ছায়া
তার পিছে সারি সারি অন্ধকার কায়া
রুখে দাও নতুন আলোর পথযাত্রীরা
আমি শোনাবো তোমাদের অনন্ত আলোর গল্পগাঁথা।
জানো কি তোমরা কি আলো জ্বেলেছিল ক্ষুদিরাম-সূর্যসেনরা!
মুক্তির আলো জ্বেলেছিল বেগম রোকেয়া-প্রীতিলতা।
যে আলোয় হয়েছিল দূর অন্ধকার
সাত সমুদ্দুর পার।
আলো জ্বেলেছিল ইলামিত্র, সালাম-বরকতেরা
আলো জ্বেলেছিল সাত-ই মার্চের রেসকোর্স ময়দান
বঙ্গবন্ধুর উদাত্ত কন্ঠের ভাষণ,
আর স্বাধীন বাংলা বেতারের গান।
আলো জ্বেলেছিল ছোট্ট দুটি শব্দ '‘জয় বাংলা’'
নাম না জানা লাখো শহীদেরা
আলো জ্বেলেছিল নূর হোসেনের উদোম গতর
আজ আবার আলোয় উদ্ভাসিত হলো প্রজন্ম চত্বর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

