আমরা তোদের বধ করবো কবিতায়
সঙ্গীতে-নৃত্যে করবো বিনাশ
শব্দ-ছন্দ, সুর-তাল, লয়ে-করবো লয়।
নিঁখুত গদ্যে পিষে মারবো
তুলির আঁচড়ে ছিঁড়ে-ফুঁড়ে করবো রক্তাক্ত
আলো-আঁধারি মঞ্চে-পথনাটকে মারবো।
আরও যদি হয় অধিক প্রয়োজন
যে হাতে তুলে নিয়েছি কলম-তুলি
সুর তুলেছি বাঁশি-বেহালায়
ঝংকার তুলেছি সরোদ, তানপুরা-তবলায়
সে হাতে অস্ত্র নিয়ে ট্রিগার চাপতেও দ্বিধা করবো না।
রাজাকার মারবো, আল-বদর মারবো
রাজাকারের নষ্ট ঔরসজাত ভ্রষ্ট উত্তরপুরুষ
বাংলার মাটি থেকে নির্মূল করে ছাড়বো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


