হাবা: ব্লগারদের গ্রেফতারের ব্যাপারে দেশের সুশীল সমাজ! বুদ্ধিজীবিরা চুপ করে ক্যান? ওনারা তো কিছু কইতে পারে?
গোবা: সাধে কি আর মানুষ তোরে হাবা কয়!
হাবা: ক্যান?
গোবা: আরে ব্যাটা, চুপ না থাকে উপায় কি ক? বেশির ভাগেরই তো কলমের নিব বেঁচে দেওয়া।
হাবা: ওনারা দুই মুখো কলম কিনবার পারে না?
গোবা: তুই শালা সত্যিই পাঁতি হাবা!
হাবা : আরে ব্যাটা এদের কলমের দৃশ্যমান মাথা একটা। কিন্তু আদৃশ্য মাথা হাজারটা। সুযোগ বুঝে বাইর হয় সেগুলো। গণজাগরণ দেইখ্যা বোজস নাই, শুরুতে যারা রসিকতা করে উড়ায় দিল। থম মারে থাকলো। তারপর সবুজ বাতি দেইখ্যা তারাই হাচড়-পাচড় করে ক্যামেরার সামনে আইলো। পত্রকায় লিখলো। টক শো গরম করলো। কত কি!
হাবা: ও বুচ্ছি। তয় ব্লগার ইস্যু নয়া কেউ কথা কইবে না রে। পেছনে যতই ধর্মবিরোধী কথা কোক, এরা সামনে আইবে না বাজার মাইর খাওনের ভয়ে।
গোবা: এই বাজারই যত নষ্টের গোরা রে হাবা! কালে কালে আরও কত কি দেখবি! একটা সময় ডানহাত-বামহাত আছিল। এহন তো বামহাতের বাজার খারাপ। তাই সবাই প্রগতিশীল হওনের জন্যে বুলি আওরায় বাম হাতের আর খ্যামটা নাচে ডান হাতের হালুতে। সব ঐ বাজারের দোষ! বাজার সব পারে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





