আমি তখন একটি জেলা শহরের কলেজে ইন্টারমিডিয়েট ফাস্ট ইয়ারে পড়ি। হলে থাকি। আমার পাশের রুমে সুরঞ্জন নামে এক বড় ভাই থাকতো। ও রোজ গোসল করে এসে লোকনাথ, সরস্বতীদেবীর ছবির সামনে ধ্যান করতো। তখন আমি গিয়ে হাজির হতাম তার সামনে। তার মাথার উপরে হাত রেখে বলতাম, ‘বৎস! আমি তোর ডাকে সন্তুষ্ট হয়েছি। বল তুই আমার কাছে কি বর চাস?’ সুরঞ্জনদা হেসে ফেলতো। বলতো, ‘মিলন, আমি যদি স্বর্গে যাতি না পারি। এর দায় কিন্তু তোমারেই নিতি হবি।’ সুরঞ্জনদার অনুভূতিতে আঘাত লাগবে কি লাগবে না সেই চিন্তাই তখন আমার মাথায় আসেনি। কিন্তু সুরঞ্জনদা চাইলেই গুলি করে আমার মগজ রাস্তায় ফেলে দিতে পারতো। সেই যন্ত্র তার কাছে ছিল। তা না করে বরং সে হেসে বলতো, ‘তুমি একটা পাগল। তোমার যে কি গতি হবি! স্বর্গে তো যাতি তো পারবাই না।’ কয়েকদিন পরেই দেখি সুরঞ্জনদা আর আমার কথায় হাসে না। একমনে ধ্যান করে। আমি যতই চিত্রনাট্য বদলাই কিন্তু সে আর হাসে না। শেষে আমাকেই ক্ষান্ত দিতে হলো। এটা হয়তো সেই বয়সের পাগলামি। পূঁজা বা নামাজের সময় কেউ এমন করুক চাইনা। কিন্তু সুরঞ্জনদার কাছ থেকে এইটুকু শিখেছি, আমার ধর্মীয় বিশ্বাস যদি অটুট থাকে, আর আমি যদি না চাই কেউ শুধুমাত্র কথা বলে বা লিখে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারে না। যদি না সে আমার উপর শারীরিক ভাবে আঘাত হানে বা ধ্বংসযজ্ঞ না চালায়। এখন ধ্বংসযজ্ঞ চালিয়েও কি কেউ শাস্তি পাচ্ছে? ধ্বংসযজ্ঞ চালানোর চাইতেও কি বড় অপরাধ করে ফেলেছে ব্লগাররা! খুনের চাইতেও? মাননীয় প্রধানমন্ত্রী একদল গর্দভ মন্ত্রী নিয়ে এখন আপনি ভোটের রাজনীতি করছেন। ব্লগারদের গ্রেফতার করে ভারসাম্য বজায় রাখতে চাইছেন। এই ব্যালেন্স করা রাজনীতি থেকে সরে আসুন। নইলে বাংলাস্থান হোয়ার পর, আম-ছালা দুই হারাইবেন, বিজনে বসিয়া চুষিবেন আমড়া!
আম-ছালা দুই হারাইবেন, বিজনে বসিয়া চুষিবেন আমড়া!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।