somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আশ্চর্য কিংবদন্তীর দেশ

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্বোধ পাঠকের রুচির যোগান দিতে
দু-একটি ব্যতিক্রম ব্যতিত শিল্পগুণহীন দেড়-দুইশো বই লিখলেই
পত্রিকার পাতায় তার নামের আগে লেখা হয়- ‘কিংবদন্তী লেখক’।
হায়, এই আশ্চর্য কিংবদন্তীর দেশে
আমি কেন শব্দে শব্দে জীবন, জনপদ ও স্বপ্নের ছবি আঁকার জন্য জন্মেছি!

আব্দুলের বাপ কিংবা বিগতযৌবন নন্দদুলালকে বিনোদন দিতে
দুই-তিনশো সিনেমায় ধর্ষকের ভূমিকায় অভিনয় করলেই
মৃত্যুবার্ষিকীতে লোকে তাকে স্মরণ ক’রে ল্যাখে- ‘কিংবদন্তী অভিনেতা’।
হায়, এই আশ্চর্য কিংবদন্তীর দেশে
আমি কেন কিংবদন্তী খুঁজতে জনপদ থেকে জনপদে ছুঁটছি!

গণহত্যাকারীর দোসর ও ধর্ষণকারী পরবর্তী জীবনে পীর
কিংবা আলেম হ’য়ে জনমনে অপবিজ্ঞান ও সাম্প্রদায়িকতা ছড়ালেও
লোকে তার নামের আগে শ্রদ্ধাভরে যুক্ত করে- ‘কিংবদন্তী’।
হায়, এই আশ্চর্য কিংবদন্তীর দেশে
আমি কেন বাউল, মৃৎশিল্পী, পটচিত্রকর, পালাকারদের মধ্যে কিংবদন্তী খুঁজছি!

বখতিয়ার খিলজী, হাজী শরীয়তুল্লাহ, শেখ জালালুদ্দিন তাবরিজির মতো
সভ্যতা ও সংস্কৃতি বিধ্বংসী হিংস্র কূপমণ্ডুকেরা
এই দেশে কিংবদন্তীর আসনে উপবিষ্ট।
হায়, এই আশ্চর্য কিংবদন্তীর দেশে
আমি কেন সভ্যতার নির্মাণশিল্পী কাহ্নপাদ, চণ্ডীদাস, রামমোহন, বিদ্যাসাগরকে কিংবদন্তী মেনেছি!

কোনো ভাঁড়ের ফেইজবুক পেইজে পঞ্চাশ লাখ ফলোয়ার কিংবা
ইউটিউবে দশ লাখ সাবস্ক্রাইবার থাকলেই
মগজহীন টেলিভিশন সাংবাদিকের মাইক্রোফোন এগিয়ে যায় তার মুখে কাছে
আগামী দিনে লোকে হয়ত এদের নামের পূর্বেও কিংবদন্তী শব্দটি যুক্ত করবে।
হায়, এই আশ্চর্য কিংবদন্তীর দেশে
আমি কেন বুকের মধ্যে নদী, পাহাড়, আকাশ নিয়ে বিবাগী পরিব্রাজক হ’য়ে জন্মেছি!


ঢাকা।
৩০ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×