somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বইমেলায় প্রকাশিত হয়েছে আমার উপন্যাস 'গোধূলিবাড়ি'

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই আখ্যানের কথক একজন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক, যিনি দীর্ঘ-অসুখী দাম্পত্যজীবন যাপন করেছেন। অর্থ-সম্পদ-স্ত্রী-সন্তান থাকার পরও প্রায় সারাটা জীবন তিনি ছিলেন নিঃসঙ্গ, বাঁচার জন্য তিনি নিজের ভেতরে এক আপনভুবন তৈরি করে নিয়েছিলেন। সুখের বসন্তের দেখা তিনি পেয়েছিলেন, কিন্তু সামরিক স্বৈরশাসকের অপশাসনের ঝড় তার জীবনে সেই বসন্ত স্থায়ী হতে দেয়নি। তারপর আবারও সেই আপনভুবনে ফেরা। শেষ বয়সে জীবনের কঠিন-জটিল বাস্তবতা মেনে নিয়ে চেনা আঙিনা ছেড়ে চলে যান বৃদ্ধাশ্রম- 'গোধূলিবাড়ি' তে।

গোধূলিবাড়িতে তিনি এমন এক জীবনের দেখা পান, এমন এক সুখের নীড় খুঁজে পান যে তার আরও দীর্ঘদিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা বেড়ে যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 'কবি' উপন্যাসের নিতাইচরণের মতোই তিনি অনুভব করেন- 'হায়, জীবন এত ছোট কেনে?'

এই সুখের নীড় কি স্থায়ী হয় তার জীবনে?

উপন্যাসের কথকের প্রজন্ম শ্রম দিয়ে নিন্ম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করে বাংলাদেশের ভিত গড়ে দিয়েছেন। কিন্তু রাষ্ট্র কি তাদের প্রতি সঠিক দায়িত্ব পালন করছে? ইউএনডিপি'র প্রতিবেদন অনুযায়ী- ২০৫০ সালে বাংলাদেশের মোট জনসংখ্যার ২২ শতাংশ হবে ষাটোর্ধ বৃদ্ধ। আজকের তরুণরা শরীর নিঙড়ে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ আয়ের দেশে রূপান্তরিত করবে। রাষ্ট্র কি আজকের তরুণদের শেষ জীবনের খাদ্য ও বাসস্থানের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে ভাবছে? আছে কোনো পরিকল্পনা?


প্রকাশক: আনন্দম
স্টল নং : ৪৮২
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৩২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×