
চারিদিকে র’টে গেল-
শরীয়ত ও বিপ্লবের উটের পিঠে চ’ড়ে
সাম্যবাদী সূর্য এলে বৈষম্য হবে দূর,
এখন দেখি লুট হচ্ছে আমার ভাগের রোদ্দুর!
চারিদিকে র’টে গেল-
বন্ধ হবে রক্তপাত ও হানাহানি
উৎখাত হ’লে ফ্যাসিবাদী জালিম,
এখন দেখি রাজপথে লক্ষ মেজর ডালিম!
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


