somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নব্য হিন্দু রাজাকারদের দর্শন বিভ্রান্ত, চিন্তা কলুষিত, কর্ম আত্মঘাতী

০৬ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একাত্তরে বাংলাদেশে হিন্দু রাজাকার, আল-বদর, আল-শামস ছিল না। থাকলে বাংলাদেশের স্বাধীনতা অর্জন কঠিন হয়ে যেত। কারণ হিন্দু রাজাকারদের থিঙ্কট্যাঙ্কগুলো ভারতকে বোঝাত বাংলাদেশকে সহযোগিতা না করার জন্য। তাতে ভারত রাজিও হয়ে যেতে পারত। আর রাজি হয়ে গেলে ভারত বর্ডার খুলে দিত না, মানুষ আরও বেশি গণহত্যার শিকার হতো। ভারতের অসহযোগিতা থাকলে বাংলাদেশ কোনোভাবেই স্বাধীন হতো না। কিন্তু সময় বদলে গেছে, ২০২৪ সালে এসে মুসলিম জঙ্গি যেমনি ব্যাপকহারে বেড়েছে, তেমনি বেড়েছে মুসলিম জঙ্গিদের সমর্থক হিন্দু রাজাকার ও থিঙ্কট্যাঙ্ক। পিনাকী অনলাইনে বেশি সরব, তাই সে বেশি চোখে পড়ে। কিন্তু এর বাইরেও অনেক আছে, যাদের বেশিরভাগই বামপন্থী ও সংস্কৃতিকর্মী। কেউ কেউ দীর্ঘদিন ধরেই স্বাধীনতাবিরোধী রাজাকার ও জঙ্গি সমর্থকদের সঙ্গে জোট বেঁধে লড়াই করছেন নীরবে কিংবা সরবে। কেউ কেউ টপ লেভেলের হিন্দু রাজাকার এবং জঙ্গি সরকারের থিঙ্কট্যাঙ্ক। অলিখিতভাবে উপদেষ্টাদের হিন্দু ধর্ম বিষয়ক পরামর্শদাতা। এই হিন্দু রাজাকাররা নতুন মিশনে নেমেছে, হিন্দুদের সমর্থন আদায়ের মিশন, বিশেষত হিন্দু তরুণদের মাথা নষ্ট করা তাদের উদ্দেশ্য। দেশপ্রেমের ধুয়ো তুলে এরা তরুণদের বিভ্রান্ত করে নিজেদের বলয়ে টেনে নেবে, ভারতবিরোধীতার দীক্ষা দেবে, মুক্তিযুদ্ধকে অশ্রদ্ধা করার দীক্ষা দেবে।

সঙ্গত কারণেই হিন্দুদের সতর্ক হতে হবে নব্য হিন্দু রাজাকারদের সম্পর্কে। এই হিন্দু রাজাকারদের দর্শন বিভ্রান্ত, চিন্তা কলুষিত, কর্ম আত্মঘাতী। হিন্দু রাজাকাররা যাতে তাদের বিভ্রান্ত দর্শন, কলুষিত চিন্তা আর আত্মঘাতী কর্ম দ্বারা তরুণদের প্রভাবিত করতে না পারে, দীক্ষিত করতে না পারে, সে-জন্য বাবা-মাকে সচেতন হতে হবে। সন্তানকে রক্ষার দায়িত্ব পিতা-মাতার। তরুণদেরও দায়িত্ব রয়েছে চোখ-কান খোলা রেখে নিজেকে রক্ষার, জীবনটা তার নিজের, মহামূল্যবান একটাই জীবন।

এই বামপন্থী হিন্দু রাজাকাররা মার্ক্স, লেনিন, চে গেভারাকে বিক্রি করে বিপ্লবের স্বপ্ন দেখিয়ে অসংখ্য তরুণের ক্যারিয়ার নষ্ট করেছে। বহু তরুণ ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরও বিপ্লবের স্বপ্নে বিপথে গেছে। আমি অনেক প্রাক্তন বামপন্থীকে তাদের অতীত জীবনের জন্য আফসোস করতে দেখেছি, কেউ কেউ নিজেই অতীত জীবনে কাল্পনিক স্বপ্নে বিভোর থেকে কী সব বালখিল্য কাণ্ড করেছে তা বলে হেসেছেন!

পুরোপুরি খিলাফত কায়েম হলে হিন্দু জনগোষ্ঠীকে বিপদে ফেলে রেখে এই রাজাকাররা যোগেন মণ্ডলের মতো অন্য দেশে পালাবে। এরা যোগেন মণ্ডলের যোগ্য উত্তসুরী। সঙ্গত কারণেই এই হিন্দু রাজাকারদের থেকে সাবধান থাকুন, দূরে থাকুন। ভাবাবেগে না ভেসে সমাজ বাস্তবতায় নিজের বোধকে কাজে লাগান।

ভাগ্যিস, এই হিন্দু রাজাকাররা একাত্তরে ছিল না, থাকলে হয়ত এখনো আমরা পাকিস্তানের গোলাম হয়ে থাকতাম!
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:২০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×