somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিছিলখন্দকার০০৭
কবিরা গাছের মতো, অন্য কবির ছায়ায় বাড়ে না।

কবিতা

০৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(আসামী)
পা আছে দাঁড়ায়া
আর আমি আছি কাৎ
জীবন ঘুমের ভেতর
করতাছে আঘাত
ঘাতে ও আঘাতে
দাঁতে দাঁত
চেপে হাসি
যেন এটা ফাল্গুন মাস
যেন বাহাত বইতাছে
তাতে উড়তাছি আমি
ওড়া ও পোড়াই সাজা
জীবনের আসামী!

(বজ্রের ইশারা)

এইসব কথার কার্তুজ সে
লুকিয়ে রেখেছে এতোকালে সিন্দুক শরীরে
আর মনে ও অঘ্রানে বুনেছে গানের বীজ
যাতে ফুলও পায় সুরের শর্তাবলী
কূল থেকে নদীতে ঝাপিয়ে পড়া গাছ
আসলে কি স্নানের সাধেই করে আত্মহনন
কাশবন করে তাতে মৌনমিছিল
তারই গোপন আলোড়নে ছিঁড়ে যায়
বিদ্যুতের তার
তখন সে সাধ করে গলায় পরখ করে
ছুরির অগ্রভাগের ধার

আর মেঘের সঙ্গমে যদি বিদ্যুত জ্বলে ওঠে তাতে
জানা যায়-
সে নাকি জন্মেই ছিল বজ্রের ইশারা নিয়ে ঠোঁটে!

(ক্রুশ)

সমুদ্র পেরুতে পেরুতে
মচকে যাওয়া হাওয়ার চলাচল
জলোচ্ছাসের জিদে ভেঙে যাওয়া
উপকূলের এসেম্বলি
ফালি ফালি লাল গোধুলির
মৌন অত্যাচার,
অতীতের অলৌকিক ছুরি
আর কোন না পাওয়ায়
দীর্ঘশ্বাসের চারা বড় করছে ফুসফুস

আমাকে বিদ্ধ করতে
দুই হাজার বছর অপেক্ষা করেছে ক্রুশ!

(ক্রোধ)
লোহার সাথে পিতলের সাথে
কথা হয়
থাকা হয় কাঁটার কফিনে
গাছের সাথে ঝগড়া বেঁধে যায়
এমনই বানচোদ
মাস্টারবেট করে ভাবে
কমেছে কিছুটা ক্রোধ!

(ফাঁকা প্লাটফর্ম
আগন্তুক মাহফুজ বন্ধুবরেষু)

ভিজতে ভিজতে সময় আগায়ে যাচ্ছে
গাছেরও কাঁপছে শরীর
ধীরেরে বলেছি পা চালাতে জোরে
দ্রুতরে বলছি-
আপনে এতো কেন যে অস্থির

ওদিকে ট্রেন ছেড়ে গেলে
ফাঁকা প্লাটফর্ম কী তাৎপর্যে
নিরবতা রোদ্দুরে শুকাতে দেয় দুপুরবেলা
সঠিক চাবিই দেই
তাও খোলে না তালা
কেন যে!
কে বলবে?

(ওয়াসওয়াসা)

পাকা মন,বাঁকা মন
ক্যান যে এমন উড়াধুরা
ভুলভাল পড়ে যায়
কুলহু আল্লা ছুরা
আর দেয় ওয়াসওয়াসা
শয়তান তাকে
পাকা মন,বাঁকা মন
গন্ধম পেড়ে রাখে
বসে আহ ভাব করে
বিবি হাওয়া য্যান
ফলটাকে ছিঁড়ে তার
মুখে পুরে দ্যান
বলা যাবে এতে তার
দোষ মোটে নাই
গা বাঁচিয়ে ফল তার
ঠিক ঠিক চাই!

(?)
সব গাছ টবে
লাগাতে চাইলে হবে?

(সুতোয় নির্ভর)

আহা! জৈষ্ঠের উৎসবমুখর গাছ
ফুলের আঙুল ধরে বসা প্রজাপতি
ঘুড়িকে হাওয়ার প্রতিশ্রুতি
সব আজ সুতোয় নির্ভর
আবহাওয়া বার্তা মেনে
আসে না আসলে ঝড়!

(টাইটানিক)

হাওয়াইমিঠাই মানুষ
বাবল ফোলাতে ফোলাতে
ঢুকে যাচ্ছে সন্ধ্যার যোনিতে
আর তার চশমার লেঞ্চ ভরসা জাগাচ্ছে দৃষ্টিকে
হ্যাটের নিচের দুর্ভাবনা
বৈরি আবহাওয়ায় অস্থির
আপনি কি আইসবার্গ?
মাথার ভিতরে চলছে যে টাইটানিকে
আঘাতে তাতে ধরিয়ে দিচ্ছেন চিড়!

(ক্যামনতর লোক)

সে চিৎকার ছুঁড়ে খানখান করে দিল
আমার ভুল রাতের ঘুম
তাতে ঘুমের ভেতরে থাকা স্বপ্নের টুকরোটাকরা
ছড়িয়ে পড়ল মেঝেতে
সেগুলো কুড়াতে গিয়ে কাটল সে নিজেরই হাত

আর আমি তার ক্ষতের রক্ত থামাতে
একজীবন ধরে খোঁজ করছি জীবানুনাশক..!

(দুরত্ব)

একজন নদীর ওইপাড়ে
অন্যজন এইপাড়ে
এইভাবে কথা হওয়া ভালো
তাতে ভেতরে সমুদ্রগামী প্রবাহ থাকে
নদীর কোলাহল থাকে
আর মারিজুয়ানাসেবী বাতাসের
অযাচিত বন্ধুতা পাওয়া যায়।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×