somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অরণী ও একটি ছেলে, অতঃপর........

১৮ ই মে, ২০১৩ সকাল ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অরণীর মেজাজ ভয়াবহ খারাপ , চোখ-মুখ পাকা মরিচের মত লাল
এইমাত্র মায়ের সাথে ঝগড়া করে বের হয়েছে , চোখ ছলছল , কোনমতে জল আটকে রেখেছে
দরদাম না করেই রিক্সায় উঠে পড়ে , ভার্সিটি যাবে , গিয়েই মনটা বিতৃষ্ণা ভরে উঠবে, রেয়ান কে তার ল্যাপি হাতে দেখে , ছেলেটার যে কত ভাব এই সামান্য যন্ত্রটার জন্য , গতকাল একটু দেখতে চেয়েছিল
কাজ আছে বলে এড়িয়ে গেল । মনে মনে ভাবে আগবাড়িয়ে চাওয়াটাই ভুল হয়েছে ......
আর মা টাও যে কি সামান্য একটা ল্যাপটপ সেটা কিনে দিতেও গড়িমসি ...অতচ ফ্রেন্ড মা-বাবা গুলো কত কিছু কিনে দেয়  
আজকে এক ঝলক তপ্ত বাক-বিনিময় হল মায়ের সাথে , লাভের লাভ নিজের মন খারাপ
রিক্সা থেকে নামতেই দেখে ক্লাসের সবাই আড্ডা দিচ্ছে , প্রফেসর নাকি অসুস্থ ক্লাস নিবেন না , মেজাজটা আরো বিগরে গেল ।
একটু দূরে গিয়ে বসল , বসতে না বসতেই আরেক যন্ত্রনা এসে হাজির , তবে যন্ত্রনাটা এসে কথা বলছেনা , বোবা কিনা বোঝা যাচ্ছেনা । মেজাজ খারাপ তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাস করল কি চাস ??
বলেই ছোট ছেলেটার দিকে তাকাল , অদ্ভুত মায়াবি চেহারা , চোখ দুটো বড় , অরনি ভাবে ইসস , এতো সুন্দর যদি আমার চোখ হত!!
নিষ্পাপ চেহারা আর কাচুমাচু অভিব্যক্তি অশান্ত হৃদয়ের ক্ষোভ প্রশমিত করল , অরনি পূর্ণ দৃষ্টিতে তাকালো , কি চাও ? ভাইয়া বলত ?
আপু , আমার একটু হেল্প লাগত ...
অরণী পরিশালীত উচ্চারণ শুনে কিছুটা থমকে যায় , ছেলেটার পরিধেয় বলে দিচ্ছে এই ছেলে সাধারণ ভিক্ষুক নয়... অরণী বলে “বল ভাইয়া , তুমি কি চাও”
আপু , আপনি যদি আমার সাথে একটু আসতেন ??
অরণীঃ অবাক হয়ে , কোথায় ???
ছেলেটিঃ আমার মা অসুস্থ , ওই সামনেরর বেঞ্চিতে শুয়ে আছেন , একটু যদি দেখতেন , মা অনেক ক্ষন কথা বলছে না ...
অরণী একটু চিন্তিত হয়ে উঠল , মনে ভেসে উঠল প্রতারক চক্র গুলোর কথা , আজকাল নাকি বাচ্চাদের ও ব্যবহার করে এরা , কিন্তু সামনে সত্যি একটা মেয়ে শুয়ে আছে , আপাদমস্তক শাড়ী জরিয়ে
কুঞ্চিত ভঙ্গি দেখে ভাবল , জ্বর এসেছে বোধ হয় ?
ছেলেটির সাথে এগিয়ে গেল অরণী ...... যেতে যেতে জিজ্ঞাস করল ,কেন ঢাকায় এসেছ ??
ছেলেটিঃ আমার আব্বু , একটা গার্মেন্টস এ মেশিন অপেরাটিং এর কাজ করে , গত দু-সপ্তাহ তার খোজ নেই , তাই মায় আর আমি খোজ নিতে আইসি ।
অরণী খেয়াল করল বাবার কথা বলার সময় ছেলেটির চোখে-মুখে দিপ্তি খেলে গেল ...
ছেলেটির মায়ের কাছে পৌঁছে অবাক হয়ে দেখল পরীর মত সুন্দর একটা মেয়ে ,কপালে হাত দিল অরণী
চমকে ঊঠল একদম পাথরের মত ঠান্ডা , সহ্য করতে না পেরে হাত সরিয়ে নিল
ছেলেটি বিমর্ষ জিজ্ঞাসু চোখে তাকাল অরনির দিকে ... অরণী কিছু বুঝে উঠতে না পেরে
তার বন্ধুদের ডাকল , দু-জন বুকে কান ঠেকিয়ে দেখল কোন শব্দ নেই , বেঁচে থাকার সুমধুর ধুপ-ধুপ-ধুপ শব্দ সেখানে অনুপস্থিত ......হসপিটালে নিতেই ডাক্তার অনাকাঙ্ক্ষিত কিন্তু অত্যবশ্যকিয় মৃত্যুঘোষকের দায়িত্ত পালন করল , অরণী বাসন্তী রাঙ্গা শাড়ি দিকে নিরবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল
এরই মাঝে এক বন্ধু , লাশের হাত থেকে দুমড়ানো একটুকরো কাগজ আবিষ্কার করল......
কাগজটি খুলতেই অরনীর পুরো বিশ্ব অন্ধকার হয়ে এল
লাশের হাতে ছিল আরেক লাশের মৃত্যুর সার্টিফিকেট......... তার সোয়ামির মৃত্যুর সার্টিফিকেট , আর তার মৃত্যুর টিকেট......
অরণী নির্বাক চোখে চেয়ে রইল মায়াবি ছেলেটার দিকে ...শুধু চেয়েই রইল......
বাস্তবতা কত নির্মম , যখন আমি-আপনি প্রিয়জনদের কাছ থেকে কিছু আদায়ে মান-অভিমানে ব্যস্ত
তখন হয়ত কেউ প্রিয়জনকে হারিয়ে সর্বস্বান্ত............
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৩ সকাল ৯:০০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×