গ্রহণ ও ত্যাগ (রি-পোস্ট)
২০ শে মার্চ, ২০১০ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কি লিখিব? ভাবিয়া ভাবিয়া কিছু ঠিক করিতে পারিতেছি না! চলিত ভাষার আশ্রয়ে কিছু লিখিলে তাহা কালের চলিত স্রোতে ভাসিয়া বিলীন হইয়া যাইতে পারে ভাবিয়া সাধু ভাষার শরনাপন্ন হইলাম।
মনে হইতেছে পুরো দেশটাতে বুঝিবা গ্রহণ লাগিয়াছে। সকলে গ্রহণ করিতে তত্পর হইয়া উঠিতেছে। এক্খনে এইটাই নিয়ম হইয়া দাঁড়াইয়াছে। অচিরেই হয়তোবা সংসদে আইন পাশ করাইয়া গ্রহণ বিষয়খানি পাকাপাকিভাবে আমলাতান্ত্রিক অধিকার করিয়া লওয়া হইবে। আর আমরা যাহারা সাধারণ আম জনতা তাহারা আমের বিচি চুষিতে চুষিতে প্রবলভাবে মাথা দুলাইয়া, গ্রীবা বাঁকাইয়া ইহার প্রতিবাদে নিমিত্ত হইব- প্রেস ক্লাবের সম্মুখে ব্যানার, মৌন প্রতিবাদ; শহীদ মিনারে আমরণ অনশন, সভা-সমাবেশ, এবং ফলশ্রুতিতে পত্র পত্রিকায় অল্প বিস্তর লেখালেখিও হইবে বৈকি। কিন্তু নিশ্চিতভাবেই বলিতে পারা যায় যে, তাহাতে খবরের কাগজওয়ালাদের পৃষ্ঠা ভরাট (পেইজ মেকআপ) হওয়া ভিন্ন অন্য কোন গূঢ় লাভ হইবে না। অনতিকাল পরেই আমরা তথাকথিত আমলা ভাইদের হাতে পানি (লক্ষীপাণি) গ্রহণ করিয়া অনশন ভাঙ্গিয়া গা ঝাড়া দিয়া উঠিয়া বসিব এবং মনে মনে ভাবিয়া লইব- আমার গায়ে তো ধুলিকাদা লাগিবার আশংকা নাই। তবে আমি কেন যাচিয়া পরিয়া ধুলায় গড়াগড়ি যাই। আমার কি ঠেকা পরিয়াছে? যাহার বিবাহ তাহার দেখা নাই ইত্যাদি ইত্যাদি। এই রকমেই ডিফেন্স মেকানিজমের অনেকগুলি অকাট্য যুক্তি দিয়া মনকে প্রবোধ দিয়া একেবারে জনমের মত ঠান্ডা হইয়া যাইব এবং পরবর্তীতে অনন্যোপায় হইয়া ত্যাগ স্বীকার করিয়া লইয়া চাহিবামাত্র ত্যাগ করিতে বাধ্য থাকিব। আর বেচারা 'আলামীন' যে কিনা প্রত্যহ হাঁকিয়া হাঁকিয়া ডাস্টবিন ভরিয়া আমাদিগের উচ্ছিষ্ট ময়লা গ্রহণ করিয়া জীবিকা নির্বাহ করিয়া থাকে, ময়লা ঘাঁটিয়া অপবিত্র হইবার পাপে এই রমজানেও মসজিদের পাক পবিত্র অঙ্গনে হয়ত অনেকে তাহাকে গ্রহণ করিতে পারিবেন না।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১০ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন