somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল কোরআনের সৌন্দর্য।। পর্ব ৩। "শপথ যা জোড় ও বিযোড়ের'' আল ফাজর (৮৯ঃ৩)

২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আল কোরআনের সৌন্দর্য।। পর্ব ১। "শপথ যা জোড় ও বিযোড়ের'' আল ফাজর (৮৯ঃ৩)

আল কোরআনের সৌন্দর্য।। পর্ব ২। "শপথ যা জোড় ও বিযোড়ের'' আল ফাজর (৮৯ঃ৩)

গত পর্বে আমরা দেখিয়ে ছিলাম আল্লাহ তাআলা কিভাবে আমাদের জন্য আমাদের হাতের নাগালে এত বড় এক বিস্ময়কর মহান কিতাব আল কোরআন এ সুপার হিউমান ম্যাথমাটিক্স রেখে দিয়েছেন ঠিক প্রথম পাতায় তেই। ইন্ডেক্স এ। আগের পর্ব গুলো কেউ দেখে নিলে এই পর্ব টি বুঝতে সহজ হবে আশা করি।অনুরোধ রইল এই পর্ব দেখার আগে আগের গুলো চেক করে নিবেন। উপরে লিঙ্ক দেয়া রইল।

আমরা আল কোরানের এই একটি মাত্র শপথ নিয়েই গত দুই পর্বে আলোচনা করেছিলাম এবং দেখিয়ে ছিলাম যে আল্লাহর শপথ এর উজ্জ্বলতা দিনের আলোর মতই উজ্জ্বল ।সব অন্ধকার দূর করে দেয়। আমাদের শুধু চোখ খুলতে হবে। আল্লাহ যখন কোন কিছু নিয়ে কছম খায় তখন বুঝতে হবে নিশ্চয়ই সেটা যেন তেন কিছু নয়। তার গভীর মর্ম বিদ্যমান। ইনশাল্লাহ এই পর্বে আমরা আল্লাহ তাআলার জোড় এবং বিযোড় এর যে শপথ আল্লাহ করেছেন সে সম্পর্কে আরও গভীর বিশ্লেষণ এ যাব।

প্রথমে একটি উদাহরন দিচ্ছি। সুরা বাকারা এটি আল কোরানের ২ নং সুরা এবং এর আয়াত সংখ্যা ২৮৬। অর্থাৎ এর ক্রমিক নং জোড় সাথে সাথে এর আয়াত সংখ্যা ও জোড়। সুরা ফাতিহার ক্ষেত্রে দেখা যায় সেটি ১ নং সুরা এবং এর আয়াত সংখ্যা ৭। এর ক্রমিক নং বিযোড় এবং এর আয়াত সংখ্যা ও বিজোড়। দেখা যাচ্ছে সুরা ফাতিহা এবং সুরা বাকারা দুটি সুরাই হোমোজেনাস সুরা। এখানে হোমোজেনাস বলার কারন হচ্ছে এদের ক্রমিক নং এবং আয়াত সংখ্যা অবশ্যই একই সাথে বিযোড় অথবা অবশ্যই একই সাথে জোড়। তাই এরা হোমোজেনাস গ্রুপ এ পড়েছে।

অন্য দিকে আমরা যদি সুরা ইউসুফ এর দিকে তাকাই দেখা যাচ্ছে তার ক্রমিক নং ১২ । এবং তার আয়াত সংখ্যা ১১১। এজন্য এই সুরাকে আমরা বলব নন-হোমোজেনাস সুরা। অর্থাৎ এরা নন-হোমোজেনাস গ্রুপ এ পড়েছে।

এবার আসল মুজেজা তে আসা যাক। সমগ্র আল কুরআন এর সুরাগুলাকে এই ক্রাইটেরিয়াতে অর্থাৎ হোমোজেনাস ও নন- হোমোজেনাস গ্রুপ এ ভাগ করলে দে ফলাফল টা আসে তাতে ভ্রু কপালে আসার মত যদি না আপনি অন্ধ এবং স্বাভাবিক বোধসম্পন্ন মানুষ না হোন। আগের পর্ব গুলো পড়ে থাকলে ধারনা করতে পেরেছেন নিশ্চয়ই। ঠিক তাই।
৫৭ টি হোমোজেনাস
৫৭ টি নন- হোমোজেনাস
সুবহানআল্লাহ।।
''এর মধ্যে কসম আছে বোধশক্তিসম্পন্ন ব্যক্তির জন্য" আল ফাজর (৮৯ঃ৫)
যারা এখানে এখনো চমকপ্রদ তেমন কিছু দেখছেন না তাদের জন্য বাকিটুকু।।
কোরআনের প্রথম অর্ধাংশে হোমোজেনাস গ্রুপ এর সুরা গুলোর সংখ্যা ২৮ টি ।
কোরানের দ্বিতীয় অর্ধাংশে হোমোজেনাস গ্রুপ এর সুরা গুলোর সংখ্যা ২৯ টি।
অনুরুপ ভাবে।।
কোরআনের প্রথম অর্ধাংশে নন-হোমোজেনাস গ্রুপ এর সুরা গুলোর সংখ্যা ২৯ টি ।
কোরানের দ্বিতীয় অর্ধাংশে নন-হোমোজেনাস গ্রুপ এর সুরা গুলোর সংখ্যা ২৮ টি।

কি অপূর্ব। কি অসাধারন। সত্যিই কি এরপর ও আমরা পাপ করতে থাকব । এরপরও আমরা অবিশ্বাসী থেকে যাব ??

সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×