মেসির আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে পাঁচজন একটি ম্যাচ চার গোল করেছিলেন। এরা হলেন মার্কো ভ্যান বাস্তেন (এ সি মিলান), ফিলিপ্পো ইনঝাঘি (লাজিও), প্রসো (মোনাকো), রুডভ্যান নিসতেলরুই (ম্যানচেস্টার ইউনাইটেড) ও আন্দ্রি শেভচেঙ্কো (এ সি মিলান)। এই দুর্লভ কৃতিত্ব অর্জনে মেসি হলেন ষষ্ঠ ফুটবলার।
প্রথমার্ধেই হ্যাটট্রিক
চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে মাত্র ন’জন প্রথমার্ধে হ্যাটট্রিক করেছেন। মেসি হলেন তাদের অন্যতম। খেলার ২১ থেকে ৪২ মিনিটের মধ্যে তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন।
রিভালডোকে স্পর্শ করলেন
বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লীগে সবচেয়ে বেশি ২৫টা গোল করেছিলেন রিভালডো। স্ট্রাইকার এবার স্পর্শ করলেন ব্রাজিলীয় তারকা রেকর্ড।
ক্রিশ্চিয়ানো রোনালদো রেকর্ড ভাঙতে প্রয়োজন চার
২০০৮-০৯ সালের মৌশুমে ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো করেছিলেন ৪২টি গোল। এবার ইতিমধ্যেই মেসির গোল সংখ্যা দাঁড়াল ৩৯। স্প্যানিশ লা লীগায় ২৬, চ্যাম্পিয়ন্স লীগে ১৩। গত মৌসুমে মেসি করেছিলেন ৪২টা ম্যাচে ৩৮টা গোল। এবার ৩৪টা ম্যাচেই তার গোল সংখ্যা ৩৯ গোল। রোনালদোর রেকর্ড ভাঙতে মেসির প্রয়োজন আর মাত্র চারটি গোল। বার্সেলোনার হয়ে তার মোট গোলসংখ্যা হল ১১৯। এর মধ্যে ৫২টা ‘অ্যাওয়ে’ ম্যাচে। অবশ্য একটি মৌসুমে সর্বাধিক গোল করার কৃতিত্ব রয়েছে ম্যান ইউয়ের ডেনিস ল’এর। তিনি ৪৬টা গোল করেছিলেন।
মেসির প্রিয় শিকার
মেসি সবচেয়ে বেশি, সাতটি করে গোল করেছেন লা লীগায় প্রতিদ্বন্দ্বী দল সেভিয়া ও আটলেকিতকো মাদ্রিদের বিরুদ্ধে। এরপরেই বেশি গোলের আর্সেনালের বিপক্ষে।
প্রথমবার চার গোল
বার্সেলোনার পক্ষে মেসি-ম্যাজিকের খবর যারা রাখেন তারা জানেন আজেন্টাইন স্ট্রাইকার এর আগে পাঁচবার হ্যাটট্রিক করেছেন। ১৮ বার দু’টি করে গোল করেছেন। কিন্তু মঙ্গলবার নিজের সব রেকর্ড ছাপিয়ে করলেন চার গোল।
আলোচিত ব্লগ
সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।