পত্রিকা বিক্রেতা মশিউর বাঁচতে চায়
১২ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঠাকুরগাঁওয়ের পত্রিকা বিক্রেতা মশিউর রহমান (২৮) বার্জার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুণছে। জরুরী ভিত্তিতে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এজন্য প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন। কিন্তু এই বিশাল অঙ্কের টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না তার পরিবারের পক্ষে।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রনহাট্রা গ্রামের বাসিন্দা মশিউর ছোটবেলা থেকেই পত্রিকা বিক্রি করে চলছিল। স্ত্রী ও দ্ইু ছেলে-মেয়েকে নিয়ে মোটামুটি দিন কাটছিল। বছর তিনেক আগে পত্রিকা বিক্রি করতে গিয়ে তার পায়ে লোহার পেরেক ঢোকে। স্থানীয়ভাবে চিকিৎসায় পায়ের ক্ষতস্থান ভাল না হওয়ায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়। ডাক্তার তার দু’পায়ের আঙ্গুল কেটে ফেলে। তারপরেও সে সুস্থ হয়নি। তার জীবন রক্ষায় ডাক্তার তার দু’টি পা উরু পর্যন্ত কেটে ফেলার পরামর্শ দিয়েছেন।
এই অবস্থায় স্বামীর জীবনরক্ষায় চিকিৎসার জন্য মশিউরের স্ত্রী আরমিনা দেশের বিত্তশালী, দানশীল ও দয়াবান ব্যক্তিদের কাছে সহযোগিতা চেয়েছেন। ঠাকুরগাঁও পত্রিকা হকাররা চাঁদা তুলে ৫ হাজার টাকা মশিউরের স্ত্রীর হাতে তুলে দেয়। সাহায্য পাঠাবার ঠিকানা আরমিনা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, চৌরঙ্গী বাজার শাখা, সঞ্চয়ী হিসাব নং- ২৬৪৩ ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯
একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩

করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০

আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের...
...বাকিটুকু পড়ুন