somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাঁচ ধনকুবেরের দীনহীন জীবন যাপন

১২ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধনকুবেরের সম্পদের পরিমাণ ৪ হাজার ৭শ’ কোটি ডলার। বার্কশায়ার হাতাওয়ে নামের একটি বিখ্যাত কোম্পানির তিনি সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা)। মাসে বেতন পান ১ লাখ ডলার। তিন সন্তানের জনক বাফেট মাত্র ছয়বছর বয়সে বিনিয়োগ করেন ২৫ সেন্ট। পিতামহের মুদি দোকান থেকে ছয় প্যাকেট কোকাকোলা কিনে তা বিক্রি করে জীবনে প্রথম মুনাফা অর্জন করেন ৫ সেন্ট।

তারপর এ অবধি তিনি বিভিন্ন খাতে বিনিয়োগ করেছেন কোটি কোটি ডলার। মুনাফা হিসাবে ফেরত এসেছে লাখ লাখ ডলার। পুরো জীবনে না হোক; একটি সপ্তাহ জুড়ে, এমনকি মাত্র একটি দিন অঢেল সম্পত্তির মালিক হতে হয়তো অনেকেই বাসনা করে থাকেন। কাড়ি কাড়ি টাকা হাতে নিয়ে যথেচ্ছ খরচ করতে চান। বিলাস ব্যসনে যাপন করতে চান জীবন। কিন্তু বিশ্বাস করুন আর নাইবা

করুণ ধনকুবেরদের অধিকাংশই জীবন-যাপন করেন অত্যন্ত সাধারণভাবে। ইনভেস্টোপিডিয়ায়

এমন পাঁচজন ধনকুবেরের মিতব্যয়ী জীবনের বর্ণনা তুলে ধরা হয়েছে।

ওয়ারেন বাফেট

ওয়ারেন এডওয়ার্ড বাফেটের জন্ম ১৯৩০ সালের ৩০ আগস্ট যুক্তরাস্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহা শহরে। বিশ্বের বিনিয়োগকারীদের মধ্যে সবচেয়ে সফল এই মার্কিনীর আছে আলিশান বাড়ি ও আনুষঙ্গিক জৌলুসপূর্ণ মালসামানা। অথচ অত্যন্ত সাধারণভাবে জীবন-যাপনে অভ্যস্ত এই ধনকুবের। পঞ্চাশ বছর আগে ওমাহা শহরে মাত্র ৩১,৫০০ ডলার দিয়ে কেনা একটি সাদামাটা বাড়িতে সস্ত্রীক বাস করেন তিনি। খাবারের মধ্যে পছন্দ চিকেন ফ্রাইসহ বার্গার। পানীয় চেরি কোক।

কার্লোস ি ম

লেবানীজ বংশোদ্ভূত মেক্সিকান ধনকুবের কার্লোস ি ম বিশ্বে ধনীর তালিকায় শীর্ষে থাকা বিল গেটসকে টপকে তার স্থান দখল করে নিয়েছেন। তার সম্পদের পরিমাণ ৫ হাজার ৭শ’ কোটি ডলার। অথচ বাফেটের মতোই অতি সাধারণ জীবন-যাপন করেন তিনি। অথচ তার যে সম্পদ আছে তা ব্যয় করে সম্ভাব্য সব ধরনের মনোবাসনা পূরণ করার সামর্থ্য রাখেন মেক্সিকান এই ধনকুবের। বাফেটের মতোই চল্লিশ বছর ধরে একেবারে সাধারণ গোছের একটি বাড়িতে তিনি বাস করেন। নেই নিজস্ব বিমান। এমনকি ইয়ট নামের ছোট্ট নৌযান। দামি খাবারের প্রতি লোভ তার নেই বললেই চলে। সাধারণমানের খাবারে ক্ষুণিœনিবৃত্তি করতে পারলেই চলে যায় দিন।

ইঙ্গভার ক্যাম্পরাড

ইঙ্গভার ক্যাম্পরাডের জন্ম ১৯২৬ সালে সুইডেনের একটি পল্লীতে। ছেলেবেলায় বাইসাইকেলে করে গ্রামের বাড়িতে বাড়িতে দিয়াশলাই বক্স বিক্রি করতেন তিনি। এক সময় একই পদ্ধতিতে বিক্রি করতেন মাছ। ১৭ বছর বয়সে ‘আইকা’ নামে একটি রাসায়নিক পদার্থের (যা ফার্নিচারের জোড় লাগাতে ব্যবহৃত হয়) কারখানা গড়ে তোলেন ইঙ্গভার। বর্তমান তার সম্পদের পরিমাণ ৩ হাজার ৬শ’ কোটি ডলার। অথচ অতি সাধারণভাবে জীবন-যাপন করেন এই সুইডিশ ধনকুবের। বিমানে সাধারণ যাত্রীদের মতোই করেন ভ্রমণ। ব্যবসার প্রয়োজনে শহরে বের হতে হলে পাবলিক বাসে, কখনও কখনও ১৫ বছরের পুরানো ভলবো ২৪০ জিএল তার বাহন।

চাক ফিনি

আইরিশ আমেরিকান চাক ফিনি ১৯৩১ সালের ২৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে জন্মগ্রহণ করেন। কোরীয় যুদ্ধের সময় তিনি মার্কিন বিমান বাহিনীতে কাজ করেন রেডিও অপারেটর হিসাবে। ডিউটি ফ্রি শপার গ্রুপের (ডিএফএস) তিনি কো-ফাউন্ডার। বর্তমান তার সম্পদের পরিমাণ ২ হাজার ৬শ’ কোটি ডলার। অথচ অতি সাধারণ বেশে তিনি চলাচল করেন। বিমানে ও পাবলিক বাসে যাত্রী হন ইঙ্গভারের মতোই। পরিধেয় পোশাক-আশাক ক্রয় করেন ছোটখাটো দোকান থেকে। খাবার গ্রহণ করেন অন্য দশজনের মতোই স্বাভাবিকমানের।

ফ্রেডারিক মেইজার

মার্কিন ধনকুবের ফ্রেডারিক মেইজারের সম্পদের পরিমাণ ৫শ’ কোটি ডলার। অথচ বাফেট, কার্লোস, ইঙ্গভার ও ফিনির মতোই অতি সাধারণ জীবন-যাপনে অভ্যস্ত তিনি।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৩০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×